করোনা কেড়েছে পর্যটকদের, ট্যাক্সির ছাদেই চলছে চাষবাস

Share:

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের ওপর করোনার অভিশাপ আছড়ে পড়ার পর থেকে প্রায় সব দেশের পর্যটনশিল্পই কার্যত তলানিতে ঠেকেছে। এই মারণ ভাইরাস যেভাবে মানুষকে ঘরবন্দি করেছে তাতে দেশে, বিদেশের অধিকাংশ দর্শনীয় স্থানই বর্তমানে পর্যটন শূন্য। ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় প্রতিটি মানুষই বর্তমানে ব্যাপক অর্থকষ্টের শিকার।

ট্যাক্সিচালক থেকে শুরু করে ট্যুর গাইড, প্রত্যেক পেশার লোকজনই তাই চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন । তাঁদের মধ্যে কেউ কেউ হয় শহরের পাট চুকিয়ে গ্রামে ফিরে গিয়ে চাসবাসের কাজে নিযুক্ত হয়েছেন কেউবা আবার পেটের তাড়নায়  পেশা বদল করতে বাধ্য হয়েছেন। কিন্তু সম্প্রতি থাইল্যান্ডের ট্যাক্সিচালকরা এক অভিনব পদ্ধতিতে নিজেদের রুজি রুটির ব্যবস্থা করছেন। পর্যটক না থাকার কারণে এই মুহূর্তে অধিকাংশ ট্যাক্সিচালকেরই রোজকার নেই। তাই তারা ট্যাক্সির ছাদেই চাষবাস করছেন।

স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দেশের মতো থাইল্যান্ডের পর্যটন শিল্পও কার্যত মুখ থুবড়ে পড়েছে। এই পেশার সঙ্গে যুক্ত বহু মানুষ বহু মানুষ বর্তমানে কর্মহীন। সবথেকে খারাপ অবস্থা থাইল্যান্ডের ট্যাক্সিচালকদের। পর্যটকদের আনাগোনা বন্ধ থাকায় তারা না পাচ্ছেন যাত্রী না হচ্ছে। এই অবস্থায় পেট চালাতে তারা নিজেদের ট্যাক্সির ছাদেই চাষবাস করা শুরু করেছেন। গাড়ির ছাদে ত্রিপল বিছিয়ে তার ওপর মাটি এবং চারপাশে বাঁশের বেড়া দিয়ে ফলানো হচ্ছে সবজি, ফল।

জানা গিয়েছে, মাস খানেক আগে ট্যাক্সি ইউনিউনের দুজন সদস্য পর্যটন শিল্প বন্ধ রাখার প্রতিবাদ জানিয়ে নিজেদের ট্যাক্সির ছাদে বাগান বানান। বাকি সদস্যদের তাঁদের এই অভিনব চিন্তাভাবনা পছন্দ হয় এবং তারাও নিজেদের ট্যাক্সির ছাদে ফুলের পাশাপাশি সবজি চাষ করতেও শুরু করেন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…