Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

২৩ ঘণ্টায় ৫৫০ কিমি! সাইকেল চালিয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচার তমলুকের যুবকের

নিজস্ব প্রতিনিধি: ২৩ ঘন্টার মধ্যে ৫৫০ কিলোমিটার, সাইকেল চালিয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর অনন্য বার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অভিষেক তুঙ্গ। তাঁর এই অভিযানের উদ্দেশ্য, গাড়ি চালক, বাইক আরোহী ও পথচারীদের মধ্যে পথ সচেতনতা জাগিয়ে তোলা। হ্যাঁ, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর বার্তা তুলে ধরতেই এবার ২৩ ঘন্টা সাইকেল চালিয়ে প্রায় ৫৫০ কিলোমিটার পথ অতিক্রম করলেন তমলুকের এই যুবক। কোনরকম সহায়তা ছাড়াই এই পথ অতিক্রম করে রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করলেন। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে ছিল পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার আরও চারজন যুবক। তাঁরা ৫৫০ কিলো মিটারের এই সাইকেল সফর-চ্যালেঞ্জের নাম দিয়েছেন ‘রয়্যাল বেঙ্গল এক্সপ্রেস’। তাঁদের এই সফলতা ভারতের ক্রমবর্ধমান আল্ট্রা-সাইক্লিং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। এই ইভেন্টটি যৌথভাবে আয়োজন করেছিল ডি-কোয়েস্টস অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাকাডেমি এবং ওয়ার্ল্ড আল্ট্রা সাইক্লিং অ্যাসোসিয়েশন।

যেখানে সাইক্লিস্টদের মাত্র ২৪ ঘন্টা সময়ের মধ্যে বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যাত্রার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। আর তা সফলভাবে সম্পন্ন করেন তাঁরা। কোনও ব্যক্তিগত সহায়তা ছাড়াই দিন-রাতের মহাসড়কের প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে অভিষেকরা এই সফর শেষ করেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৫৫০ কিলোমিটার দূরত্ব সম্পন্ন করেন। এই পাঁচজন সাইক্লিস্টের মধ্যে রয়েছেন, তমলুক থেকে অভিষেক তুঙ্গ, রায়দিঘি থেকে সৌম্যদীপ মণ্ডল, বর্ধমানের মেমারি থেকে মোহাম্মদ নওয়াজ ও শেখ সাদিক এবং ডুয়ার্স থেকে গোকুল রাই। জানা গিয়েছে, তাঁদের ২৪ ঘন্টা সময় লাগেনি, মাত্র ২২ ঘণ্টা ৪৩ মিনিটেই শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে সাইকেল চালিয়ে পৌঁছে যান অভিষেকের দল। যাত্রাপথে তুলে ধরেন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’এর বার্তা।

এই অসাধ্য সাধন করা নিয়ে অভিষেক জানান, খোলা সড়ক পথে পুরো জার্নি করেছেন তাঁরা। বাগডোগরা বিমানবন্দরে ভোর ৪:৩০ মিনিটে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। সময় দেওয়া হয়েছিল ছিল মাত্র ২৪ ঘণ্টা। কিন্তু সেই সময় লাগেনি, নির্ধারিত সময়ের আগেই গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন তাঁরা পাঁচজন সাইক্লিস্ট। বাহ্যিক সহায়তা ছাড়াই নির্বিঘ্নে ৫৫০ কিমি পথ অতিক্রম করেছেন তাঁরা। তবে জানিয়ে রাখি, এই ইভেন্টটি কোনও রকম বাণিজ্যিক কার্যকলাপ ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল। স্বনির্ভর আল্ট্রা-সাইক্লিংয়ের নিয়ম অনুযায়ী, রাইডাররা ট্র্যাফিক নিয়ম অনুসরণ করবে এবং পুরো যাত্রাপথে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সড়ক নিরাপত্তার বার্তাটি প্রচার করবেন। সেটাই করেছেন অভিষেকরা। এবং ২২ ঘন্টার মধ্যে সাইকেল চালিয়ে ৫৫০ কিলোমিটার পথ অতিক্রম করে অনন্য মাইল ফলক স্থাপন করলেন অভিষেকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেসিকাণ্ডে শোকজ ও বদলি হওয়া মুকেশকে এবার গোয়েন্দা শাখায় পাঠাল নবান্ন

SIR: শুনানির নোটিশ পেয়েও হাজির হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার

ভ্যালেন্সটাইন ডে’তে কৃষ্ণনগর পুলিশের হাতে গোলাপ ফুল, কারণ কী…

রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে, বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা

চন্দ্রকোণায় পুরসভার ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য

প্রেমিকের হাত ধরে রেজিস্ট্রি অফিসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হঠাৎই থামল বিয়ে!কিন্তু কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ