GST দুর্নীতির পর্দা ফাঁস, কলকাতা ও হাওড়া থেকে ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা এবং হাওড়ায় ১৫.৪১ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরোটের রাঁচি ইউনিট। জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতির মামলায় এই সংক্রান্ত যাবতীয় স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই প্রসঙ্গে এক বিবৃতি জারি করেছে ইডি। তারা জানিয়েছে, পশ্চিমবঙ্গে ইডি আধিকারিকরা যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন তার অন্যতম প্রধান মাথা হলেন অমিত গুপ্ত। সঙ্গে রয়েছে তার সহযোগীদের। এই সম্পত্তি আর্থিক জালিয়াতি প্রতিরোধ আইন (PMLA), ২০০২ এর অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। এপর্যন্ত মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় ২০.৭০ কোটি টাকা।

জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতির মামলার তদন্ত শুরু করেন ঝাড়খণ্ডের জিএসটি ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেনারেল। তার আগে আর্থিক জালিয়াতির অভিযোগ দায়ের করেছিল ইডির জামশেদপুর ইউনিট। সেই অভিযোগের ভিত্তিতে ইডি কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। তদন্ত যত এগোয়, চক্ষু চড়কগাছ হতে থাকে আধিকারিকদের। তদন্তের পর আধিকারিকরা দেখেন শুধু ঝাড়খণ্ডে নয়, পূর্ব ভারতের আরও দুটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ওড়িশায় একাধিক ভুয়ো কোম্পানি তৈরির মাধ্যমে বেশ কিছু চক্র জালিয়াতি করা করছিল। বিবৃতি মারফত ইডি জানিয়েছে, প্রায় ৭৯৪ কোটি টাকার আইটিসি (ইনপুট ট্যাক্স ক্রেডিট) সহ ভুয়ো  জিএসটি ইনভয়েস জারি করা হয়েছিল। বাস্তবে কোনও পণ্যই সরবরাহ করা হয়নি।

জালিয়াতি হয়েছিল মোট দুটি ধাপে। এই ভুয়ো ইনভয়েস জারির ব্যাপারটি ছিল জালিয়াতির প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ ছিল মোটা কমিশনের বিনিময়ে জাল আইটিসি বিক্রি করা। ইডি বলছে জালিয়াতির মাধ্যমে কম করে ৬৭ কোটি টাকা কমিশন উঠে এসেছিল। পরবর্তী সময়ে অমিত গুপ্ত নামে ওই ব্যক্তি অর্জিত কমিশনকে তার নিকটাত্মীয় এবং সহযোগীদের নামে কেনা সম্পত্তিতে রূপান্তরিত করেন। গুপ্তর পাশাপাশি ইডির আধিকারিকরা আরও তিনজনকে গ্রেফতার করেছেন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়