karpoori-thakur: মরণোত্তর ‘ভারতরত্ন’ পাচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট বড় বালাই। আসন্ন লোকসভা ভোটে বিহারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোটকে টেক্কা দিতে বিহারি অস্মিতাকে হাতিয়ার করল মোদি সরকার। চলতি বছর অর্থা‍ৎ ২০২৪ সালে দেশের সর্বোচ্চ বেসরকারি সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হচ্ছে বিহারের প্রয়াত মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে। দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর জন্মদিনেই হিন্দিভাষী এলাকার সমাজতান্ত্রিক নেতা তথা পিছিয়ে পড়া সম্প্রদায়ের অন্যতম মুখকে বেছে নিল কেন্দ্রের বিজেপি সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে চাপে ফেলতেই অঙ্ক কষে প্রয়াত মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

বিহারের সমস্তিপুর জেলার পিতোঞ্জিয়া গ্রামে জন্ম কর্পূরী ঠাকুরের। জাতিতে ছিলেন নাপিত বা নাই গোত্রভুক্ত। দেশ স্বাধীন হওয়ার পরে নিজের গ্রামের স্কুলেই শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি সমাজবাদী রাজনীতিতেও জড়িয়ে পড়েন। ১৯৫২ সালে সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসাবে তাজপুর বিধানসভা আসন থেকে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন। ১৯৬০ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ধর্মঘটের সময়ে ডাক ও তার বিভাগের কর্মীদের নেতৃত্বে ছিলেন কর্পূরী ঠাকুর। ওই নেতৃত্ব দেওয়ার কারণে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। ১৯৭০ সালে বিহারে তাঁর নেতৃত্বেই প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়েছিল। ১৯৭০ সালের ২২ ডিসেম্বর থেকে ১৯৭১ সালের ২ জুন পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন তিনি। বিহারে প্রথম মদের উপরে নিষেধাজ্ঞা জারির মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন কর্পূরী ঠাকুর।  

১৯৭৫ সালে ইন্দিরা গান্ধির জরুরি অবস্থা জারির বিরোধিতা করে বিহারজুড়ে আন্দোলন শুরু করেছিলেন তিনি। যে কারণে তাঁকে জেলেও যেতে হয়েছিল। ইন্দিরা বিরোধী আন্দোলনে জয়প্রকাশ নারায়ণ বা জেপির নেতৃত্বে যে জগাখিচুড়ি মার্কা আন্দোলন সংগঠিত হয়েছিল তাতে বিশেষ ভূমিকা রেখেছিলেন কর্পূরী ঠাকুর। ১৯৮৮ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি না ফেরার দেশে পাড়ি জমান। কট্টর কংগ্রেস বিরোধিতার কারণেই তাঁকে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রের বিজেপি সরকার।  

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা