বন্ধ স্কুল, নিজ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পড়ানোর দায়িত্ব নিলেন হবু শিক্ষকরা

শিক্ষাব্যাবস্থা ধরে রাখতে নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিলেন হবু শিক্ষকরা। শান্তিনিকেতনের ধাঁচে খোলা আকাশের নিচে আগামী প্রজন্মকে পড়াচ্ছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  করোনার দীর্ঘ প্রতিক্রিয়া। আর তার জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ স্কুল কলেজ। স্কুল খুললেও ভরসা জোগাচ্ছে না করোনার বাড়বাড়ন্ত। অনলাইন ক্লাসই এখন ভরসা।  কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ছাত্র-ছাত্রীরা সেই পাঠগ্রহণ থেকে বিরত। কারণ তাদের কাছে নেই উপযুক্ত পরিকাঠামো। আর তাই এই নতুন প্রজন্মের পড়াশোনার দায়ভার নিজেদের কাঁধে তুলে নিলেন আগামীর শিক্ষক-শিক্ষিকারা। একটু খোলসা করে বলতে গেলে তাঁরা প্রত্যেকেই আগামী দিনে সরকারি শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন। আগামী দিনের শিক্ষা ব্যাবস্থায় পরিবর্তন আনার স্বপ্নও নিশ্চয়ই দেখেন আর তাই তো কোনও কিছুর পরোয়া না করে নিজেদের উদ্যোগে বিনামূল্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা হবু শিক্ষকরা খোলা মাঠ, বাড়ির ছাদ কিংবা উঠোনে পড়াচ্ছেন।

দীর্ঘদিন ধরে প্রাইভেটে ছাত্র পড়িয়েছেন এই সকল শিক্ষকরা। আগামী দিনে সরকারী শিক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার চেষ্টায় তাঁরা ব্রতী। তবে হাল ছাড়েননি। অন্যকে দিলে তবেই যে জ্ঞান বাড়বে এমনটা তাঁরা ভালোভাবে জানেন। আর তাই গ্রামের বা নিজের পাড়ার স্কুলছুটদের সারাদিন খেলার বদলে এই শীতের ভোরেই পড়তে আসার নির্দেশ দিয়েছিলেন। আর সেই ছাত্র-ছাত্রীরাও কিন্তু যথেষ্ট বাধ্য বলতে হয়। বই খাতা নিয়ে সঠিক সময়ে এসে হাজির হয়েছে তারা। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধের জের। তাল কেটেছে পড়াশোনায়। আগামী দিন নিয়ে বেশ চিন্তিত সকলেই। আর তার মাঝেই শিক্ষকতার এমন নিদর্শন যেন আরও একবার মনে করিয়ে দিচ্ছে শুধুই পেশার জন্য না তাঁরা নেশা থেকেও সমাজের সব স্তরে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে প্রস্তুত। তাই বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার সর্বত্রই এমন ছবি। দীর্ঘদিন ধরে স্কুলে না যেতে পেরে তারাও ক্লান্ত। কাঁহাতক আর অনলাইনের ঝক্কি পোহানো যায়? আর তাই এবার রবিঠাকুরের শান্তিনিকেতনের পাঠভবনের ধাঁচেই খোলা আকাশের নিচে আগামী প্রজন্মকে পড়াচ্ছেন হবু শিক্ষকরা। 

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া পদক্ষেপ,ছুটিতে অভিযুক্ত অধ্যাপক দুল্লা

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর