তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন মাইলফলক গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডারহামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বাউন্ডারি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজারি এলিট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। সেই সঙ্গে ভারতীয় কিংবদন্তি শচিন তেণ্ডুলকরকে টপকে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ২৩ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন। পাশাপাশি জো রুট হলেন প্রথম ইংলিশ ক্রিকেটার যিনি ২৩ হাজারি ক্লাবে নাম লেখালেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান করার নজির গড়েছেন হাতে গড়া কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন তিন ভারতীয়। তাঁরা হলেন বিরাট কোহলি, শচিন তেণ্ডুলকর ও রাহুল দ্রাবিড়। এছাড়া শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ও কুমার সঙ্গাক্কারা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসও ২৩ হাজার রান গড়েছেন।

সবচেয়ে দ্রুত ২৩ হাজার রানে পৌঁছানোর রেকর্ড রয়েছে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির। তিনি ৪৯০ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন তেণ্ডুলকর ৫২২ ইনিংসে ২৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে চার রান করার সঙ্গে সঙ্গেই তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন জো রুট। তিনি মাত্র ৫২১ ইনিংসেই ২৩ হাজারের মাইলফলক স্পর্শ করেছেন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক গড়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। পাকিস্তানের বিরুদ্ধে এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলার পথে টেস্টে সর্বাধিক পঞ্চাশের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা। তিনি পিছনে ফেলেছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন তেণ্ডুলকরকে, যাঁর টেস্টে পঞ্চাশ ছিল ৬৮টি। তালিকায় এরপর রয়েছেন শিবনারায়ণ চন্দ্রপল (৬৬), অ্যালান বর্ডার ও রাহুল দ্রাবিড় (৬৩) এবং রিকি পন্টিং (৬২)।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর