ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সাধারণত একটি বাইকে একসঙ্গে এক থেকে দু’জনই বসেন। কিন্তু সেই  নিয়মকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে একই বাইকে চড়ে রাস্তায় ঘোরাঘুরি করছে চার যুবক। তবে এখনেই শেষ নয়, আরও এমন কিছু কাণ্ড ভিডিয়োতে ধরা পড়েছে যা দেখে তাজ্জব নেটনাগরিকরা। ভিডিয়ো দেখে নেটপাড়ায় শুরু হয় নানা রকম মন্তব্য। শেষ পর্যন্ত বিষয়টি নজরে আসে পুলিশেরও। ঘটনাটি আহমেদাবাদের এলিসব্রিজ থানা এলাকার।

অনলাইনে ভাইরাল হওয়া ১০ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের রাস্তায় একটি মোটরবাইক চালাচ্ছেন এক যুবক। তাঁর পিছনে বসে রয়েছেন আরও দু’জন। তাঁদের মধ্যে এক জনের কাঁধের উপর বসে রয়েছেন চতুর্থ যুবক। চার জনের কারও মাথাতেই হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে। এলিসব্রিজ থানা থেকে ভিএস হাসপাতালের দিকে যাওয়ার রাস্তায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।  সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পরই পুলিশের নজরে আসে বিষয়টি। ভিডিয়ো খতিয়ে দেখে বাইকের নম্বরের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে এলিসব্রিজ থানার পুলিশ অশোকভাই রমেশভাই ঠাকোর, অলকেশভাই হরিশভাই কানোজিয়া এবং মিতেশ কেতনভাই জালাকে গ্রেফতার করে। তিন জনই আমদাবাদের ঘি-কাঁটা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চার যুবক রাতে চা খেতে বেরিয়েছিলেন। ফেরার সময় মোটরবাইকে এমন বিপজ্জনক কাণ্ড করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক নাবালকের নামও উঠে এসেছে। তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের বক্তব্য, এ ভাবে মোটরবাইকে যাতায়াত করলে শুধু তাঁদের নিজেদেরই নয়, রাস্তায় থাকা অন্য গাড়িচালক ও পথচারীদেরও বিপদে পড়ার আশঙ্কা থাকে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তাই শুরু হয় তদন্ত এবং আইনি পদক্ষেপ।

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক