থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের জার্সিতে আর দেখা যাবে না তাঁর সেই আগুনঝরা গতি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড। ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত ব্রেক কষলেন ইংলিশ ক্রিকেটের অন্যতম গতিমান বোলার।  

অবসরের কারণ হিসেবে চোট এবং চিকিৎসকদের পরামর্শের কথা জানিয়েছেন উড। তাঁর বক্তব্য, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টেস্ট ও ৫০ ওভারের ক্রিকেট আর খেলা সম্ভব নয়। গত এক বছরে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন ধীরে ধীরে তাঁর কাছ থেকে দূরে সরে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও গত এক বছরের ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আশ্চর্যজনক নাও হতে পারে, তবে চুক্তির মেয়াদ শেষে এটাই স্বাভাবিক সময় বলে মনে হচ্ছে।’ ২০১৫ সালে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল উডের। এরপর ইংল্যান্ডের হয়ে ৩৮টি টেস্টে ১১৯টি উইকেট নিয়েছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে ৭০ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৮০ উইকেট। আর ৩৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে নিয়েছেন ৫৪টি উইকেট। ইংল্যান্ডের হয়ে উডের কেরিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০১৯ সালের বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই টুর্নামেন্টে ১৮টি উইকেট নিয়েছিলেন উড এবং ঘণ্টায় প্রায় ৯৫ মাইল গতিতে বল করে ব্যাটারদের চাপে ফেলেছিলেন। এমনকী ফাইনালেও চোট নিয়েই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন: ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

২০২২ সালে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপ জয়ের পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। চার ম্যাচে নিয়েছিলেন ৯টি উইকেট। পাশাপাশি চারটি অ্যাশেজ সিরিজে খেলেছেন উড। আপাতত ডারহ‍্যামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন উড।   ২০২৫ সালে চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁটুতে চোট পাওয়ার পর শুধু একটি টেস্ট খেলতে পেরেছেন উড।  

 

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…