মধ্যরাতে নূপুর থেকে গলার আওয়াজ, ‘ভূত’ আতঙ্কে ফাঁকা হচ্ছে স্কুল হোস্টেল

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোট থেকে বড় সবাই কম বেশি ভূতের ভয় পায়। হাসপাতাল-বিদ্যালয়- হোস্টেলে ভূতের অস্তিত্ব রয়েছে তা অনেকেরই বিশ্বাস।

এবার শোনা গেল হোস্টেলে নাকি ভূত রয়েছে! ভূতের গুজবে স্কুল হোস্টেল ছেড়ে বাড়ির ফিরে যাচ্ছে ছাত্রীরা। ঘটনাটি হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের কালিকাপুর হাইস্কুলের মেয়েদের হোস্টেলে। এই হোস্টেলে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ভুক্ত ৭০ জন ছাত্রী থাকে। তাদের দাবি, কয়েকদিন আগে থেকেই এই হোস্টেলে ছাত্রীরা রাতে নানা রকমের আওয়াজ শুনতে পায়।

এরপর কিছুদিন আগে (বুধবার) রাতে ভূতের উপদ্রবে তারা সারারাত ভয় জেগে ছিল। কেউ বলে নূপুরের আওয়াজ শুনেছে! কেউ আবার বলে মানুষের গলার আওয়াজ! অস্বাভাবিক সব আওয়াজ! এই গুজব ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক ছড়ায় ছাত্রীদের মধ্যে।

শেষে এইভাবে থাকতে না পেড়ে বৃহস্পতিবার দুপুর থেকেই ব্যাগপত্র গুটিয়ে যে যার বাড়ি চলে যায় ছাত্রীরা। আতঙ্ক কাটাতে স্কুলের শিক্ষকরা চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা বিফল হয়েছে। ছাত্রীদের মনে ভূতের উপদ্রবের বদ্ধমূল ধারণা দূর করা যায়নি। যার ফলে স্কুল হোস্টেল থেকে চলে যাওয়াও আটকানো যাচ্ছে না। বৃহস্পতিবার বেশ কিছু ছাত্রী তাদের ব্যাগপত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। আজও হোস্টেল ছাড়ে অনেকে। এই হোস্টেলটি শুধুমাত্র মেয়েদের জন্য এবং এখানে আদিবাসী সম্প্রদায়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরাই শুধু থাকার সুযোগ পায়। ওদিকে কালিকাপুর হাইস্কুলের আরও একটি হোস্টেল রয়েছে, যেখানে শুধুমাত্র ছেলেরাই থাকতে পারে। কিন্তু ছেলেদের হোস্টেলে সেই রকম কোনও ঘটনা ঘটেনি। সেখানে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। মেয়েদের হোস্টেলেই এই ভূতের গুজব ছড়িয়েছে। যার জেরে হোস্টেল ছেড়ে বাড়িমুখো ছাত্রীরা।

বিদ্যালয় সূত্রে খবর, মাসখানেক আগে ছাত্রীরা নিজেদের মধ্যেই ‘ভূত ভূত’ খেলা করতে গিয়ে, এক ছাত্রী ভয়ংকর অসুস্থ হয়ে পড়ে। তারপর সেই ছাত্রীর চিকিৎসা করিয়ে তাকে বাড়ি পাঠানো হয়। তারপর হঠাৎ করেই বিগত কয়েকদিন ধরে আবার এই ভূতের আতঙ্ক ছড়িয়েছে ছাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার ছিল ছুটি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ গতকাল বিজ্ঞান মঞ্চকে ডেকে ছাত্রীদের মধ্যে থেকে ভূত-ভীতি দূর করার চেষ্টা করেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি, তাও ছাত্রীরা বাড়ি ফিরে গিয়েছে।

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার খাতে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি হিসেব

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা