একেই বলে নজরদারি! বেলুনে চড়ে ভিড়ের উপরে চোখ গুজরাত পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: কেউ বলছেন, ‘সাবাশ’। আবার কেউ বলছেন ‘দেখনদারি।’ কেউ বলছেন, ‘সাধুবাদ জানাতেই হয়’। কেউ কটাক্ষের সুরে বলছেন, ‘নেই তো কাজ, খই ভাঁজ।’ কেউ কেউ একধাপ এগিয়ে পরামর্শ দিয়েছেন, বেলুনে চড়ে নজরদারি চালানোর পরিবর্তে ড্রোনের মাধ্যমে সতর্ক নজর রাখা বুদ্ধিমানের কাজ হবে। যাদের উদ্দেশে এমন মন্তব্য সেই গুজরাত পুলিশ অবশ্য নির্বিকার।

ঘটনাটি খুলেই বলা যাক তাহলে। গত ২৪ নভেম্বরে বিকেলে জুনাগড় পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্যারামোটরে চেপে নজরদারি চালাচ্ছেন খাকি পোশাকের এক পুলিশ কর্মী। সিসিটিভি, ড্রোনের মাধ্যমে নজরদারির কথা এতদিন শোনা যেত। কিন্তু প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে নজরদারি চালানোর ঘটনা প্রথম।

কী এমন ঘটল যে আকাশপথে নজরদারি চালানোর জন্য বেলুনে চড়তে হলো পুলিশ কর্মীকে? কার্তিক মাসে ভবনাথ মন্দিরে বিশেষ পুজো উপলক্ষে জড়ো হন লক্ষাধিক ভক্ত। পাক সীমান্ত লাগোয়া হওয়ায় ভিড়ের মধ্যে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্য এবারে অভিনব নজরদারির ব্যবস্থা করেছিল জুনাগড় পুলিশ। যদিও প্যারাগ্লাইডিংয়ের জন্য আনুষ্ঠানিকভাবে কোনও শংসাপত্র দেওয়া হয় না। তবে গুজরাত পুলিশকে প্যারা মোটর চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6