আদানির ক্ষতির টাকায় ৫ বছর বিনা পয়সায় রেশন পেতেন ৮০ কোটি মানুষ

৮০ কোটি গরিবকে রেশন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে দু’লক্ষ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের এক রিপোর্টেই কার্যত পথে বসেছেন মোদি ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি। গত ১০ দিনে ১০ লক্ষ কোটি টাকার বেশি সম্পত্তি খুঁইয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। এক ধাক্কায় বিশ্বের ধনী তালিকায় তিন নম্বর থেকে ২১ নম্বরে নেমে গিয়েছেন। জানেন কী যে বিপুল পরিমাণ সম্পত্তি হারিয়েছেন আদানি তা দিয়ে পাঁচ বছর দেশের ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া যেত? মোটেও আজগুবি তত্ত্ব নয়।

২০২৩ সালে গরিবদের বিনা পয়সায় রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আর ৮০ কোটি গরিবকে রেশন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে দু’লক্ষ কোটি টাকা। অর্থা‍ৎ গত ১০ দিনে আদানির যে আর্থিক ক্ষতি হয়েছে তা দিয়ে আগামী পাঁচ বছর দেশের ৮০ কোটি মানুষকে অনায়াসে বিনামূল্যে রেশন সরবরাহ করা যেত। শুধু তাই নয়, গত বুধবার কেন্দ্রীয়  অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে যে রেল বাজেট পেশ করেছেন তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার কোটি টাকা। অর্থা‍ৎ দেশের প্রতিরক্ষা বাজেটের আড়াই গুণ টাকা খুঁইয়েছেন মোদি ঘনিষ্ঠ। রেল বাজেটের চার গুণের বেশি।

আগামী অর্থ বর্ষে রেল, প্রতিরক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে ৪৫ দশমিক ০৩ কোটি টাকার বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন। দেশের মোট বাজেটের এক চতুর্থাংশের সম পরিমাণ অর্থ ক্ষতির মুখে পড়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। আগামী সোমবার ফের খুলছে শেয়ারবাজার। সেখানেও আদানি গোষ্ঠীর মালিকানাধীন বিভিন্ন সংস্থার শেয়ারের মূল্যে ধশ নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা।

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২