এই মুহূর্তে




তিস হাজারের শাড়ি, লজ্জা নিবারণ ছাড়াও মেটাবে ‘ভুখ’

নিজস্ব প্রতিনিধি: ঘুরতে বেরিয়ে খিদে পাচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না। টুক করে শাড়ির আছল মুখে পুরে দিন। ব্যাস, মিটে যাবে খিদে।

অবাক লাগলেও এই ঘটনা সত্যি। এমনই এক শাড়ি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন কেরালার এক শিল্পী আনা এলিজাবেথ জর্জ। একাধারে আনা একজন ডিজাইনার ও কেক বেকার। ছোটবেলায় এক কেক প্রস্তুতকারককে দেখে অনুপ্রাণিত হয়েছিল আনা, যেখানে এক কেক বেকার এক রুমাল তৈরি করেছিল যা খাওয়া যেত। সেখান থেকেই নিজের মায়ের শাড়ি দিয়ে বানিয়ে ফেললেন এই অসাধারণ ডিজাইনার শাড়ি।

কেরালায় বিখ্যাত ‘কাসাভু শাড়ি’, এই শাড়ির আদলেই তৈরি করা হয়েছে এই বিশেষ নকশার শাড়িটি। সাড়ে ৫ মিটার লম্বা এই শাড়ি তৈরি করতে ১০০টি কাগজ জোড়া হয়েছে। যার ওজন প্রায় ২ কেজি। এখানেই শেষ নয়, এই কাগজ যে সে কাগজ নয়, কেকে ব্যবহার করা এই কাগজ স্টার্চের ওয়েফার কাগজ, যা খেয়ে ফেলা যাবে। তবে এই শাড়ি তৈরি করতে মোট খরচ পড়েছে ৩০ হাজার টাকা। এই শাড়ি তৈরি করতে প্রায় সময় লেগেছে ৩০ ঘণ্টারও বেশি।

সম্পূর্ণ, ‘ওয়ার্ল্ডস ফার্স্ট রিয়েল সাইজ ইডিবল শাড়ি’, এই প্রজেক্টটি তৈরি করতে ৫২.৭ ঘন্টা সময় লেগেছে বলে জানান আনা এলিজাবেথ জর্জ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘স্বামী চাই গো, স্বামী’, দরজায়-দরজায় ঘুরছেন মহিলারা, কোন দেশের ঘটনা?

ইন্ডিগোর বিমানে এবার ঢুকে পড়ল পায়রা, আতঙ্কিত যাত্রীরা, দেখে নিন ভিডিও

ভয়ংকর কাণ্ড! ২০১৮ সালে অস্ট্রেলিয়ান মহিলাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত ভারতীয় বংশোদ্ভূত নার্স

মানুষখেকোর শিকার চারমাসের শিশু, নেকড়ের আতঙ্কে কাঁপছে উত্তরপ্রদেশ

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত জানেন? শুনলে ঘুম উড়ে যাবে

১০ ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি, আশ্বাস দিয়েও রবিবার শয়ে শয়ে বিমান বাতিল ইন্ডিগোর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ