এই মুহূর্তে

 বাঁধাকপি তুলতে পারলেই মাস গেলে বেতন মিলবে ৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি: কাজের মধ্যে শুধু ক্ষেত থেকে তুলতে হবে বাঁধাকপি এবং ব্রকলি। আর তার জন্যই বেতন দেওয়া হবে প্রতি মাসে প্রায় ৫ লক্ষ টাকা। ‘কর্মখালি’-এর পাতায় এরূপ বিজ্ঞাপন দেখে কার্যত চোখ কপালে উঠেছে নেটিজনদের। শোরগোল পড়েছে নেটপাড়ায়। তবে শুধু বেতন নয়, বেতনের পাশাপাশি একগুচ্ছ সুযোগ-সুবিধাও দেওয়া হবে কর্মচারীকে। সপ্তাহে একদিন ছুটি, জীবন বীমা মিলবে সবকিছুই। পাশাপাশি মাসিক কিংবা দৈনিক নয় ঘন্টা হিসেবেও টাকা দেওয়া হবে কর্মীদের। ব্রিটেনের ‘টি এইচ ক্লিমেন্টস অ্যান্ড সন লিমিটেড’ নামের একটি সংস্থার প্রকাশিত বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই কার্যত চোখ কপালে উঠেছে অনেকের।

সম্প্রতি কাজের জন্য অনলাইনে দুটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। যার একটিতে লেখা হয়েছে কোম্পানি বাঁধাকপি তোলার জন্য ফিল্ড অপারেটরের সন্ধান করছে। সেক্ষেত্রে কর্মচারীদের বেতন দেওয়া হবে যতগুলো গোটা বাঁধাকপি এবং ব্রকলি তাঁরা তুলতে পারবেন সেই সংখ্যা অনুযায়ী। যদি সব ব্রকলি এবং বাঁধাকপি আস্ত থাকে তাহলে প্রতি ঘন্টায় ৩০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ হাজার টাকা) পর্যন্ত আয় করতে পারবেন কর্মীরা। অন্যদিকে, অপর একটি বিজ্ঞাপনে বলা হয়েছে প্রত্যেক কর্মদিনে ৮ ঘণ্টায় ২৪০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৩,৯৬৮ টাকা) বেতন দেওয়া হবে কর্মীকে। সেক্ষেত্রে শর্ত হল সারা বছরই একইভাবে পরিশ্রম করে মাঠ থেকে বাঁধাকপি এবং ব্রকলি তুলতে হবে। এই বিজ্ঞাপন সামনে আসতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এত মোটা টাকার বিনিময়ে এত অল্প কাজ খুব কমই দেখা যায়, এমনটাই মনে করছেন অনেকে।

তবে আসল কারণটা অন্য। করোনা মহামারীর জন্য ব্রিটেনজুড়ে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। শুধু চাষবাস কেন শিল্প, বাণিজ্যের মতো একাধিক কাজের জন্যই প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না। একই অবস্থা বাজার, দোকান এবং পেট্রোল পাম্পের। সেখানেও প্রচুর কর্মীনিয়োগ প্রয়োজন। এমতাবস্থায় দেশের কর্মী সংকট মেটাতে শ্রমিকদের বেতন পায় ৭৫৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

দোকানদার নামাজে যেতেই ক্যাশবাক্স খালি করে পালাল চোর বাবাজি, লুঠপাট ফুটে উঠল CCTV-তে

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ