ইতিহাস গড়ে পাকিস্তানের সংসদ ভোটে লড়ছেন সাভেরা প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সংসদ ভোটে লড়তে মনোনয়ন জমা দিলেন সাভেরা প্রকাশ। প্রথম হিন্দু মহিলা হিসাবে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানের জেলার পিকে-২৫ আসন থেকে লড়াইয়ের ময়দানে নেমেছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল ওপাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হয়ে ভোট ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন সাভেরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে নিজের জয় নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী পেশায় চিকি‍ৎসক সাভেরা।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনের জন্য ইতিমধ্যেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। গত ২৩ ডিসেম্বর পিপিপি’র হয়ে মনোনয়ন জমা দিয়েছেন সাভেরা প্রকাশ। আর তাঁর মনোনয়ন গোটা বানের জেলায় চর্চার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাভেরার বাবা ওমপ্রকাশ নিজে চিকি‍ৎসকের পাশাপাশি টানা তিন দশকের বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। বানের জেলায় প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দলের অন্যতম শীর্ষ সারির নেতা হিসাবেই পরিচিত।

বাবার পদাঙ্ক অনুসরণ করে চিকি‍ৎসক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজনীতিতেও জড়িয়ে পড়েছেন সাভেরা। অ্যাবোটাবাদ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পরেই মহিলাদের উন্নয়নের জন্য সামাজিক কাজকর্মে জড়িয়ে পড়েন। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষদের জন্য একাধিক কর্মসূচিও চালাচ্ছেন। সেই সঙ্গে বানের জেলা পিপিপি’র মহিলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরেই দায়িত্ব সামলাচ্ছেন। আসন্ন ভোটে যে দল তাঁকেই প্রার্থী হিসাবে বেছে নেবে তা ভাবতেও পারেননি সাভেরা। হিন্দু হলেও মুসলিমদের মধ্যেও ব্যাপক জনপ্রিয় তিনি। আর ওই জনপ্রিয়তাই তাঁকে ভোট বৈতরণী পার করিয়ে দেবে বলে আশাবাদী পিপিপি নেতৃত্ব। সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরে মহিলাদের ক্ষমতায়নই তাঁর প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন সাভেরা।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে