কলেজ ছাত্রীকে জাপটে ধরল অটোচালক, হিঁচড়ে নিয়ে গেল পাঁচশো মিটার

অটোচালকের খোঁজে শুরু তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, থানে (মহারাষ্ট্র): এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল মহারাষ্ট্রের থানে। কলেজ যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার এক ছাত্রী। বাধা দিতে গেলে অটোড্রাইভার গাড়ি চালিয়ে তাকে ৫০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনা, যা দেখে সকলেই শিউড়ে উঠছে। অটো ড্রাইভার পলাতক। নজর ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তাকে চিহ্নিত করার চেষ্টা করছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনায় দেখা গিয়েছে, ওই কলেজ পড়ুয়া অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও কলেজ যাচ্ছিল। ঘড়িতে তখন পৌনে সাতটা। আচমকাই পিছন থেকে একটি অটো এসে তাঁর পাশে এসে থামলে কলেজ পড়ুয়া ভয় পেয়ে সরে দাঁড়ায়। চালক গাড়িতে বসেই অটো থেকে বাঁ হাত বের করে ছাত্রীর হাত ধরে টান মারলে সে বাধা দেয়। বাধা পাওয়ায় অটোচালকের অহংবোধে ধাক্কা লাগে। সেই রাগের চোটে কলেজ পডুয়াকে জাপ্টে ধরে অটোর ইঞ্জিন চালু করে। ওই অবস্থায় তাঁকে পাঁচশো মিটার টেনে নিয়ে যায়। রাস্তাতেই পড়ে যায় ওই কলেজ ছাত্রী। অটোচালক ওই অবস্থায় রেখে পালায়। ছাত্রী কলেজ না গিয়ে সোজা থানায় চলে যায়। অটোচালকের বিরুদ্ধে অভিযোগ রুজু করে।

শীর্ষ পুলিশকর্তা জয়রাজ রানওয়াড়ে এই ঘটনার উল্লেখ করে জানিয়েছেন, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই অটোচালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনাস্থলের নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাকে খুঁজে বের করতে তৈরি করা হয়েছে বিশেষ তদন্তদল।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান