আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মহম্মদির আরও ১৫ মাসের জেল

আন্তর্জাতিক ডেস্ক: ফের ইরানের শাসকদের রোষানলে নার্গিস মহম্মদি। শান্তিতে নোবেল জয়ী নারী আন্দোলনের অন্যতম নেত্রীকে আরও ১৫ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে ইরানের এক আদালত। জেলে বন্দি থেকেই ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন এমন অভিযোগেই ওই সাজা শোনানো হয়েছে নার্গিসকে। জেলে বন্দি থাকায় রায় ঘোষণার সময়ে আদালতে হাজির ছিলেন না ইরানের অন্যতম মানবাধিকার কর্মী। ২০২১ সালের মার্চের পর থেকে এই নিয়ে মোট পাঁচ বার শান্তিতে নোবেল জয়ীর বিরুদ্ধে সাজা ঘোষণা হলো। ইরান আদালতের রায়ের সমালোচনা করেছে নার্গিসের পরিবার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন।

ইরানে মহিলাদের অধিকার আদায়ে লড়তে গিয়ে একাধিকবার দেশের শাসকদের রোষানলে পড়তে হয়েছে বছর পঞ্চাশের নার্গিস মহম্মদিকে। ১৩ বার জেলে গিয়েছেন। ইরান সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট মতাদর্শের প্রচার চালানোর জন্য পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন। সরকারের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগে নার্গিসকে ৩১ বছরের বেশি জেলে কাটাতে হয়েছে। বর্তমানে ইরানের এভিন কারাগারে দিন কাটছে তাঁর। ইরানের আরেক নোবেল বিজয়ী নারী শিরিন এবাদির প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধানের দায়িত্ব সামলাতে গিয়ে শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বার বার রাজপথে নেমেছেন।

গত অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক হিসাবে নার্গিসের নাম ঘোষণা করতে গিয়ে নোবেল কমিটি জানিয়েছিল, ‘ইরানে নারীদের ওপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য নার্গিস মহম্মদিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তিনি ইরানে মানবাধিকার রক্ষা এবং সবার স্বাধীনতা নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ উল্লেখ্য, নার্গিসের স্বামী তাঘি রহমানও একজন মানবাধিকার কর্মী। ইরানের ধর্মীয় শাসকদের নিপীড়নের হাত থেকে বাঁচতে দুই যমজ সন্তান কিয়ানা ও আলি রহমানকে নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্বাসিতের মতো দিন কাটাচ্ছেন তিনি।  

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ