দফতর থেকে ‘খুনি’ শেখ হাসিনার ছবি হঠিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা দিয়ে তাদের গণহারে গ্রেফতার করে জেলে পুরে চলেছে শেখ হাসিনা সরকার। আর সরকারের ওই জুলুমবাজির বিরুদ্ধে বুক চিতিয়ে প্রতিবাদ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা শামীমা সুলতানা। সন্তানসম ছাত্রদের খুনের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার নিজের দফতর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছেন তিনি। আর তাঁর ওই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশের নেটা নাগরিক থেকে শুরু করে আন্দোলনকারীরা।

২০০২ সালে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের কার্যালয়, বিভিন্ন মন্ত্রক,  অধিদপ্তর, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ছবি বাধ্যতামূলক টাঙানোর নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগ জমানায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রাখার নিদান দেওয়া হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ হয়ে সরকারি নির্দেশকে অমান্য করেই নিজের ঘর থেকে শেখ হাসিনার ছবি হঠিয়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা শামীমা সুলতানা। বৃহস্পতিবার দুপুরেই ওই ছবি সরিয়ে ফেলেছেন তিনি। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধানের ঘরের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নিজের দফতর থেকে শেখ হাসিনার ছবি সরানোর ব্যাখ্যা দিতে গিয়ে শামীমা সুলতানা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধানমন্ত্রীর পেটোয়া বাহিনী নির্মমভাবে নির্যাতন চালিয়েছে। হত্যা করা হয়েছে অবোধ শিশু থেকে বয়স্কদের। মহিলা শিক্ষক, শিক্ষার্থী-কেউ রেহাই পাননি। এর পরও বারবার তিনি মিথ্যাচার করেই যাচ্ছেন। শিক্ষার্থীদের হত্যার মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) জন্য এই মুহূর্তে ঘরে পর্যন্ত কেউ নিরাপদ নন। তাঁর হাতে অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে রয়েছে। যাঁর জন্য বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবদান হুমকির মুখে পড়ে যায়, তাঁর ছবি আমার কার্যালয়ে কীভাবে রাখি? শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। যাঁর হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত, তাঁর ছবি আমার ঘরের দেওয়ালে রাখতে চাই না। আমার মনে হয় প্রধানমন্ত্রী তাঁর কার্যকলাপের কারণে মানুষের হৃদয়ে আর নেই। তাই তাঁর ছবি সরিয়ে ফেলেছি।’

 

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে ঈশ্বরসম’, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে