দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রাহকের সুবিধার্থে বাজারে অভিনব চামচ আনল কেএফসি

নিজস্ব প্রতিনিধিঃ কেএফসি (KFC) এর খাবার বিশ্বব্যাপী জনপ্রিয়। দেশে বিদেশে এই খাবারের অগণিত ভক্ত। খাবার, ডেজার্ট, নরম পানীয় এই সবকিছুই পছন্দ আমাদের। শুধু তাই নয় কেএফসি বিরিয়ানি থেকে শুরু করে ভেগানদের কথা মাথায় রেখে বিশেষ ধরণের বিরিয়ানি বাজারে নিয়ে আসা নিত্যনতুন এক্সপেরিমেন্ট করতে এই খাদ্য বিপণন সংস্থা সিদ্ধহস্ত। এবার তাদের এক্সপেরিমেন্টের তালিকায় যোগ হল নতুন এক জিনিস। নতুন ও অভিনব ধরণের এক  কাঁটাচামচের সঙ্গে এবার পরিচয় করাল কেএফসি। 

ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফুড চেনগুলিতে মিলছে এই নতুন ধরণের কাঁটাচামচ। নাম ‘ফিঙ্গার স্পোর্ক’। কী এই বিশেষত্ব এই কাঁটাচামচের? এই বিশেষ ধরণের চামচে আঙ্গুল গলিয়ে নিয়ে সহজেই ব্যবহার করা যাবে। রয়েছে চামচ ও কাঁটাচামচ দুইয়ের ব্যবহার একটিতেই বিশেষত ফ্রায়েড চিকেনের সঙ্গে এই খাদ্য বিপণন সংস্থা যে ডিপগুলি দিয়ে থাকে সেগুলি খাবার জন্যই এমন অভিনব চামচের উৎপত্তি করেছে। বাজারে আনার আগে বারংবার এই চামচগুলি পরীক্ষা করে নেওয়া হয়েছে এবং তারপরেই তা বাজারে ছাড়া হয়েছে।। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রেই মিলছে এই চামচ।  

কেএফসি গ্লোবালের অফিশিয়াল ওয়েবসাইট জানা যাচ্ছে যে ১৯৭০ সালে এই ফুড চেইনের প্রতিষ্ঠাতা কর্ণেল হারল্যান্ড স্যান্ডার্স এর সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই অভিনব পদ্ধতিতে তৈরি কাঁটাচামচটি। কেএফসি (KFC USA)-এর CMO নিক শ্যাভেজ এই বিষয়ে বলেছেন যে তাঁদের খাবার খেতে গ্রাহককে আরও বেশি সুবিধা দিতেই এই চামচের ব্যবহার তাঁরা শুরু করেছে। 

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ