মহাভারত রচয়িতা কৃষ্ণদ্বৈপায়নের জন্ম রহস্য জানেন কী ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : হিন্দু পৌরাণিক শাস্ত্র, দর্শন, বেদব্যাখ্যা এবং মহাকাব্য রচনার ইতিহাসে ব্যাসদেব এক অনন্য ও শ্রদ্ধার্হ নাম। কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস বা সংক্ষেপে ব্যাস—এই তিন নামেই তিনি বহুল পরিচিত। তিনি ছিলেন ঋষি বশিষ্ঠের প্রপৌত্র, শক্তি মুনির পৌত্র এবং পরাশর মুনির পুত্র। তাঁর মহা ঔরসে জন্ম নিয়েছিলেন অন্যতম শ্রেষ্ঠ বৈরাগ্যবান ঋষি শুকদেব। বেদসংহিতা, মহাভারত রচনা এবং বেদান্তদর্শনের সমন্বয়ে মহর্ষি ব্যাসের অমর অবদান ছিল। তবে জানেন কী? মহাভারতে অস্ত্রগুরু দ্রোণ যেমন অযোনিজ ছিলেন, তেমনই বহু পৌরাণিক বর্ণনা অনুসারে ব্যাসদেবের জন্ম কাহিনী অত্যন্ত রহস্যময়, তপস্যাময় ও অলৌকিকতার আবহে ভরা।

কথিত আছে, একদিন পরাশর মুনি যমুনা নদী পার হতে নৌকা ধরেছিলেন। নৌকাটি বাইছিলেন এক নম্র, তরুণী অপরূপা মাঝি-কন্যা সত্যবতী। তবে তাঁর শরীরে মাছের গন্ধ ছিল, ফলে তিনি ‘মৎস্যগন্ধা’ নামে পরিচিতা ছিলেন। নৌকা বাওয়া কালে তাঁর রূপ, সততা ও স্বভাবের সৌন্দর্য পরাশর মুনিকে অত্যন্ত আকর্ষণ করেছিল ও মুনির মনে কাম ভাব জাগিয়ে তুলেছিল। অতঃপর মুনি সত্যবতীকে মিলনের প্রস্তাব দিলে সত্যবতী প্রথমে লজ্জা ও সামাজিক ভয়ের কারণে দ্বিধাবোধ করেন। তিনি জানান, দিনের আলোয় নদীর মাঝখানে এমন কিছু ঘটলে লোকসমাজ তাঁকে অসম্মান করবে।

পরাশর তখন তাঁর তপস্যার শক্তিতে যমুনার ওপর ঘন কুয়াশা সৃষ্টি করেন, যাতে কেউ তাঁদের দেখতে না পারে। সত্যবতীর দ্বিধা দূর করতে মুনি আরও দুটি বরপ্রদান করেন—মিলনের পরও তাঁর কুমারীত্ব অক্ষুণ্ণ থাকবে এবং তাঁর শরীর থেকে মাছের গন্ধ দূর হয়ে যাবে, বরং একটি দিব্য সুগন্ধ ছড়িয়ে পড়বে। এই বর ও আশ্বাসে সত্যবতী মহর্ষির সাথে মিলনে রাজি হন।

তাঁদের মিলনের কিছু কাল পরে যমুনার একটি ছোট দ্বীপে জন্ম নেন এক অসাধারণ ক্ষমতাসম্পন্ন শিশু—এই দ্বীপেই জন্মানোর কারণে তাঁর নাম হয় দ্বৈপায়ন, আর গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ হওয়ায় নামের সঙ্গে যুক্ত হয় কৃষ্ণ। পরবর্তীকালে তিনিই পরম জ্ঞানী, শাস্ত্র-সংকলক ও মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস নামে পরিচিত হন। জন্মের পর খুব অল্প বয়সেই তিনি মায়ের অনুমতি নিয়ে চলে যান তপস্যার উদ্দেশ্যে বদরিকাশ্রমে—যেখানে তিনি ‘বাদরায়ণ’ নামেও প্রসিদ্ধ হন।

জনশ্রুতি মতে, ব্যাসদেব বেদকে চার ভাগে বিভক্ত করেছিলেন, ফলে তাঁর নামের আগে বেদ শব্দ যুক্ত হয়। এছাড়া তিনি বহু পুরাণ সংকলন, জীবন দর্শনের মর্ম ব্যাখ্যা এবং মহাভারতের মতো মহাকাব্য রচনা করেন—যা এই দেবসদৃশ মহাঋষির অমর কীর্তি হয়ে রয়ে যায়। তাঁর জন্মের অলৌকিকতা যেমন বিস্ময়কর, তেমনই তাঁর জ্ঞান ও অবদান আজও হিন্দুধর্মের ভিত্তিকে দৃঢ়ভাবে ধারণ করে রেখেছে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স