রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আদবানি-মুরলীমনোহর যোশিদের আসতে বারণ!

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: বাবরি মসজিদ ভেঙে রামমন্দির গড়ে তোলার আন্দোলনে প্রধান মুখ ছিলেন তাঁরাই। বাবরি মসজিদ ভাঙার দায়ে মামলাও হয়েছিল তাঁদের নামে। অথচ আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের প্রারম্ভিক উদ্বোধনী অনুষ্ঠানে লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশিকেই আসতে বারণ করা হয়েছে। শুধু তাই নয়, উদ্বোধনী অনুষ্ঠানে বেছে-বেছে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনাকারী হিসাবে পরিচিত বিভিন্ন পেশাজীবীদের। আর এমন নোংরামোর পিছনে রয়েছেন বিজেপির ‘পোষ্য’ হিসাবে পরিচিত রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।

প্রধানমন্ত্রী হওয়ার পরেই নিজের পথ মসৃণ করতে বিজেপির দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশিকে বাণপ্রস্থে পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরে রামমূর্তির প্রাণ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে মোদিময় করতে কোমর কষে ঝাঁপিয়েছেন রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। ওই দিনের অনুষ্ঠানে রামমন্দির আন্দোলনের দুই প্রধান নায়ক লালকৃষ্ণ আদবানি ও মুরলীমনোহর যোশি হাজির থাকলে প্রচারের আলোকবৃত্তে তাঁরা থাকবেন এমন আশঙ্কায় দুজনকেই আসতে বারণ করা হয়েছে। বলে দেওয়া হয়েছে, তাঁদের বয়স হয়েছে। শারীরিকভাবেও তেমন সুস্থ নন। তাই অনুষ্ঠানে আসার দরকার নেই।

আদবানি ও মুরলী মনোহর যোশিকে আসতে বারণ করা হলেও ‘ঝিমানোর’ জন্য বিখ্যাত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়াকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ ব্রাত্য থেকে গিয়েছেন আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সমাজের বিভিন্ন পেশার যে ২২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের বাছাইয়ের ক্ষেত্রেও একমাত্র বিবেচ্য হয়েছে, তারা মোদি ভক্ত কিনা। প্রধানমন্ত্রীর ভজনার জন্য বিখ্যাত হয়ে ওঠা অমিতাভ বচ্চন-রজনীকান্তরা আমন্ত্রিতের তালিকায় রয়েছেন। পাশাপাশি রয়েছেন আগামী লোকসভা ভোটে বিজেপির হয়ে দাঁড়াতে চলেছেন এমন বেশ কয়েকজন তারকা। জনগণের টাকায় গড়ে ওঠা রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে বিজেপির নির্বাচনী প্রচার সভায় পরিণত করার মারাত্মক অভিযোগ উঠেছে রাম জন্মভূমি ট্রাস্টের সম্পাদক তথা বিজেপি নেতা চম্পত রাইয়ের বিরুদ্ধে।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়