Lord Shiva: লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন রাবণ, তবে সেই শিবলিঙ্গই বৈদ্যনাথ হল কীভাবে?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: দেবাদিদেব মহাদেব অপার করুণাময়। তিনি আদি-অনন্ত, তিনিই সর্বশক্তিমান। পাশাপাশি শ্রীবিষ্ণু লীলা পুরুষোত্তম। কথাতেই বলে “হরিহর”, তাঁরা একে অপরের পরিপূরক। পৌরাণিক কাহিনীতে মহাদেবের বৈদ্যনাথধাম প্রতিষ্ঠার নেপথ্যে আমরা ঠিক এমনই এক দৃষ্টান্ত পাই।

জানা যায়, শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ হল বৈদ্যনাথ। নাম শুনে সহজেই বোঝা যায় যে, মহাদেব স্বয়ং এই স্থানে নিরাময়কারী, তিনি তাঁর সকল ভক্তদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি দেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবাদিদেব  এখানে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন বলে একে মনকামনালিঙ্গ বলা হয়ে থাকে। কথিত আছে, একবার লঙ্কাপতি রাবণ হিমালয়ে পর্বতে গিয়ে মহাদেবের দর্শন লাভের আশায় কঠিন তপস্যা করছিলেন। এক এক করে নিজের মাথা কেটে শিবলিঙ্গে অর্পণ করতে শুরু করেছিলেন তিনি। এই ভাবে নিজের ৯টি মাথা লঙ্কাপতি অর্পণ করে দিলে শেষ মাথা কাটতে প্রস্তুত হলে মহেশ্বর সেখানে আবির্ভূত হন। রাবণের তপস্যায় প্রসন্ন শিব তাঁর ৯টি মাথা আগের মতোই জুড়ে দেন। তারপর মহাদেব রাবণকে বরদান করলে রাবণ মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ার আশায় শিবরূপী কামনালিঙ্গ চেয়ে বসেন।

মহাদেব তখন নৈকষেয়কে কামনালিঙ্গ দিতে রাজি হলেও একটি শর্ত দিয়ে বলেন, ‘যাত্রাপথে সেই শিবলিঙ্গ কোথাও বসালে তিনি সেটিকে পুনরায় তুলতে পারবেন না।’ রাবণ একথা শোনামাত্র শিবলিঙ্গ মাথায় তুলে যাত্রা শুরু করেন। রাবণকে শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে দেখেই সমস্ত দেব-দেবীরা চিন্তিত হয়ে পড়েন। তাঁরা নিরুপায় হয়ে যান বিষ্ণুর কাছে। তখন শ্রীবিষ্ণু এক বিশেষ ফন্দি আঁটেন। রাবণের আচমন করার মাধ্যমে জলের দেবতা বরুণকে তাঁর পেটে যাওয়ার নির্দেশ দেন শ্রীবিষ্ণু। ফলে বর্তমানে ঝাড়খণ্ডের দেওঘরের কাছে লঙ্কাপতির প্রস্রাবের বিরাট বেগ আসে। অসহায় রাবণ তখন ছদ্মবেশী শ্রীহরির বৈজু গদারিয়া নামে এক রাখাল বালককে সেই শিবলিঙ্গ অর্পণ করে প্রস্রাব করতে যান। ঘণ্টাখানেক অতিক্রান্ত হয়ে গেলে ছদ্মবেশী রাখাল বালক সেই স্থানে শিবলিঙ্গ বসিয়ে দিয়ে সেই স্থান ত্যাগ করেন। রাবণ ফিরে এসে শত চেষ্টা করলেও সেই শিবলিঙ্গ আর তুলতে পারেননি। তারপর থেকে সেখানেই সেই শিবলিঙ্গটি স্থাপিত হয়ে যায়। কথিত আছে, এটি ভগবান বিষ্ণুর কাজ ছিল বুঝতে পেরে রাবণ বিরক্ত হয়ে শিবলিঙ্গের উপর তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে টিপে আংশিক ক্ষতি করেন। জানা যায়, সেই থেকেই মহাদেব কামনা লিঙ্গের মূর্ত প্রতীক হিসেবে দেওঘরে বসবাস করেন। রাবণ এই শিবলিঙ্গ পেয়ে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন বলে এই বৈদ্যনাথ ধাম আবার রাবণেশ্বর ধাম নামেও পরিচিত। শ্রাবণ মাসে ও শিবরাত্রির সময় দেশ দেশান্তর থেকে অগণিত ভক্তপ্রাণদের ভিড় হয় এই মন্দিরে।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই