আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোলানাথকে খুশি করতে চান ? মহাশিবরাত্রিতে এইকাজ অবশ্যই করুন…

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, মহাশিবরাত্রির তিথি পড়েছে ২৬ ফেব্রুয়ারি (বুধবার)। এইসময় শিবের মাথায় জল ঢাললে খুশি হন মহাকাল। তুষ্ট হলে ভক্তের মনের ইচ্ছেও পূরণ করেন তিনি।বিশ্বাস করা হয় যে, এইদিন শিবের জন্ম হয়েছিল।এছাড়াও এইদিন হর-পার্বতীর বিয়ে হয়েছিল বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। অনেকে বিশ্বাস করে থাকে এইদিন শিব তাণ্ডব নৃত্য করেছিল।গোটা দেশেই শিবরাত্রি পালন করা হয়।জানুন এইদিনে কি করবেন ?

উপবাস করুন : এইদিন মহাশিবরাত্রির ব্রত পালন করলে একদিন আগেই উপবাসের সংকল্প নিন। এটিই সবচেয়ে উত্তম সময়।

ব্রহ্মমুহূর্তেই উঠে পড়ুন : মহাশিবরাত্রির দিন ব্রহ্মমুহূর্তেই বিছানা ছাড়ুন। সূর্যোদয়ের আগেই সেই দিন ঘুম থেকে উঠে পড়া জরুরি।ঘুম থেকে উঠেই স্নান পর্ব সেরে নিতে পারেন।

সাদা রঙের পোশাক পরুন : উপবাসের দিন ভোরবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। তবে সাদা রঙের কাপড় হলে সবচেয়ে বেশি ভাল হয়।

মন্ত্র উচ্চারণ করুন : মহাশিবরাত্রির দিন সারাদিনে যতবার সম্ভব ‘ওম নমহঃ শিবায়’ জপ করুন। যেহেতু শিবরাত্রির পুজো রাত্রিবেলা করা হয়, তাই সন্ধেবেলা সম্ভব হলে পুজোয় বসার আগে আরও একবার স্নান করে নিন। পরের দিন সকালে স্নান সেরে তবেই উপবাস ভঙ্গ করবেন।

আরও পড়ুন : কোন ৫ কাজ করলে রেগে যান মহাদেব ?

নিবেদন করুন : শিবলিঙ্গে দুধ, ধুতরো ফুল, বেলপাতা, চন্দন লেপা, দই, মধু, ঘি ও চিনি নিবেদন করুন।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ