ও মেয়ে তোর এমন দশা করল কে রে?

সোশ্যাল মিডিয়ায় এই হাতের ছবি ভাইরাল হতেই তা দেখে রীতিমতো আটকে উঠে নেটপাড়ার লোকজন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের হাজার হাজার মানুষকে নিজের হাতে সাজিয়ে তোলাই ছিল তাঁর পেশা এবং নেশা। নিজের শিল্পকলা এবং অভিনবত্বের জন্য খুব অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে হয়েছিল নামডাকও। কিন্তু কে জানত আগামীতে তাঁর জন্য অপেক্ষা করছে এমন করুণ পরিণতি। কথা হচ্ছে ইউক্রেনের এক বিখ্যাত মেকআপ আর্টিস্ট ইরিনা ফিল্কিনার, যিনি রাশিয়া-ইউক্রেন সংঘাতের সাম্প্রতিক বলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাড়হিম করা একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র একটি হাত। হাতের প্রতিটা নখে যত্ন করে লাগানো লাল রঙের নেল পালিশ। ছবিতে হাতের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে ভালো মতোই বোঝা যাচ্ছে যে, এক সময়ে খুব যত্ন নিয়ে সাজানো হয়েছিল হাতটি। কিন্তু আজ সেই সুন্দর হাতেই আর কোনও প্রাণ নেই। নিষ্প্রাণ ওই সুন্দর হাতই রুশ আগ্রাসনের সাক্ষী হিসাবে আজ লুটিয়ে পড়ে রয়েছে ধুলো, কাদায়।

সোশ্যাল মিডিয়ায় এই হাতের ছবি ভাইরাল হতেই তা দেখে রীতিমতো আটকে উঠে নেটপাড়ার লোকজন। যুদ্ধ যে কতটা ভয়াবহ, কতটা নিষ্ঠুর এই হাতই    হল তার জলজ্যান্ত প্রমাণ, এমনটাই মত নেটিজনদের। কিন্তু ইউক্রেনের বাসিন্দারা এই হাত দেখেই চিতন্তে পারেন যে হাতটি অন্য কারোর নয়, ইউক্রেনের বিখ্যাত মেক আপ আর্টিস্ট ইরিনা ফিল্কিনার। ৫২ বছর বয়সী ওই মেকআপ আর্টিস্ট তাঁর নিজের সুন্দর হাত এবং অভাবনীয়ভাবে হাতের নখ সাজানোর জন্যই বিখ্যাত। তিনি যেমন নিজের জাত সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসতেন ঠিক একইরকমভাবে অন্যদের হাতেও খুব সহজেই ফুটিয়ে তুলতেন তার এই অনবদ্য শিল্পকলা। 

সম্প্রতি হাজার হাজার মানুষের আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে ইউক্রেনীয় সেনার তরফ থেকেও নিশ্চিত করা হয়েছে ইরিনার মৃত্যুর এই খবরকে। জানা গিয়েছে তাঁর বাড়ির খুব কাছেই রুশ সেনার গুলিতে মৃত্যু হয়েছে ওই শিল্পীর। সম্প্রতি সাইকেলে চেপে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি চালায় রুশ সেনা। আর এইভাবে অতর্কিত রুশ হামলায় শেষ হয় সুন্দর হাতের জাদুগর ইরিনার জীবন।   

‘ভারতের উপরই ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়াতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?

রশিদ খানদের আমন্ত্রণে ডিনারে গিয়ে ঈশানের মুখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, ভাইরাল ভিডিও

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ