৪৫টি ব্যাগে মানবদেহের বিভিন্ন অংশ, গিরিখাত থেকে উদ্ধার করল মেক্সিকো পুলিশ

নিখোঁজদের সন্ধানে তল্লাশিতে নেমে অবশেষে ৪৫টি ব্যাগে মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করল মেক্সিকোর পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সপ্তাহ আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক কল সেন্টারের সাত কর্মী। তাঁদের মধ্যে ৫ জন তরুণ এবং দুই জন তরুণী। নিখোঁজদের সন্ধানে তল্লাশিতে নেমে অবশেষে ৪৫টি ব্যাগে মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করল মেক্সিকোর পুলিশ। পশ্চিম মেক্সিকোর রাজ্য জলিসকোর (Jalisco) একটি গিরিখাত থেকে দেহগুলি উদ্ধার হয় বলে বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে।

মেক্সিকোর সরকারি প্রসিকিউটরের কার্যালয় একটি বিবৃতিতে বলেছে, ‘মানুষের দেহাবশেষ রয়েছে এমন ৪৫টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগ থেকে পুরুষ ও মহিলা উভয়ের দেহাংশ বের হয়েছে।’ মঙ্গলবার গুয়াদালাজারার (Guadalajara) শহরতলির জাপোপান (Zapopan) পৌরসভার একটি কারখানার কাছে একটি গিরিখাতের ১২০ ফুট গভীরে এই ভয়ঙ্কর আবিষ্কারটি করা হয়।

মেক্সিকোর পুলিশের তরফে জানানো হয়েছে, দু’জন মহিলা এবং পাঁচজন পুরুষ গত ২০ মে থেকে নিখোঁজ ছিলেন। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছিল তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে নিখোঁজ তরুণ তরুণীর প্রত্যেকের বয়স ৩০ এর কোঠায়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে নিখোঁজ যুবক যুবতীরা প্রত্যেকে একই কল সেন্টারে কাজ করতেন। যদিও আলাদা আলাদা দিনে তাঁদের নিখোঁজ হওয়ার অভিযোগ জানানো হয় পুলিশকে। যে এলাকায় ব্যাগগুলি উদ্ধার হয়েছে সংশ্লিষ্ট কল সেন্টারটি সেই এলাকায় অবস্থিত। ফরেনসিক বিশেষজ্ঞরা এখনও আততায়ীদের চিহ্নিত করতে পারেনি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, কল সেন্টারটি অবৈধ কার্যকলাপে জড়িত থাকতে পারে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের