হায় আত্মনির্ভর ভারত! HIV আক্রান্ত রোগীর অস্ত্রোপচারে অস্বীকার চিকি‍ৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়েও ছুঁতমার্গকে সম্পূর্ণ নির্মূল করা গেল না ‘আত্মনির্ভর ভারতে।’ পেটে তীব্র যন্ত্রণা নিয়ে দারুণ কষ্ট পাওয়া ৩৭ বছরের এক যুবককে শুধুমাত্র এইচআইভি সংক্রমিত হওয়ার কারণে জরুরি অস্ত্রোপচার করতে রাজি হননি চিকি‍ৎসকরা। একবার নয়, দু’দুবার যন্ত্রণাক্লিষ্ট ওই যুবককে অস্ত্রোপচার না করিয়ে অন্য হাসপাতালে রেফার করা হয়। আর ওই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন বৃহন্মুম্বই পুর নিগমের অধীনস্ত কান্দিভালির শতাব্দী হাসপাতালের ‘অমানুষ’ চিকি‍ৎসকরা। ওই ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে। অভিযুক্ত চিকি‍ৎসকদের রেজিস্ট্রেশন বাতিল করার দাবিতে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা। যদিও শতাব্দী হাসপাতালের মেডিকেল সুপার অজয় গুপ্তার দাবি, এইচআইভি আক্রান্ত হওয়ার কারণে নয়। হাসপাতালের অপারেশন থিয়েটার পরিস্কার করার কারণেই অন্য হাসপাতালে ওই যুবককে রেফার করা হয়েছিল।

চিকি‍ৎসা থেকে বঞ্চিত ৩৬ বছরের ওই যুবকের  মেডিকেল নথিতে দেখা গিয়েছে, প্রাথমিক আল্ট্রাসাউন্ডে (ইউএসজি) অ্যাপেন্ডিসাইটিস (৭.৫ মিমি অ্যাপেন্ডিক্স) এবং দ্বিপাক্ষিক রেনাল কনক্রিশন রয়েছে। গত ৩১ অক্টোবর রোগীকে জরুরি অ্যাপেন্ডেকটমির জন্য ভর্তি শতাব্দী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অস্ত্রোপচার ছাড়াই কুপার হাসপাতালে রেফার করা হয় যুবককে। রেফারেল নোটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, স্থানান্তরের কারণ রোগী এইচআইভি আক্রান্ত। যদিও রেফারেলের কারণ দেখে যুবককে  ফেরত পাঠিয়ে দেয় কুপার হাসপাতালের শল্যচিকি‍ৎসা বিভাগ। ফের শতাব্দী হাসপাতালে ফিরে আসেন ওই যুবক। তবুও তাঁকে ভর্তি নেওয়া হয়নি। পরিবর্তে নায়ার হাসপাতালে রেফার করা হয়। সেখানে অবশ্য তাঁকে ভর্তি নেওয়া হয়েছে। শতাব্দী হাসপাতালের একাধিক চিকি‍ৎসক জানিয়েছেন, ওই যুবক যে এইচআইভি আক্রান্ত ছিলেন সে বিষয়ে অবগত ছিলেন সিনিয়র চিকি‍ৎসকরা। তারাই অস্ত্রোপচার না করিয়ে অন্য হাসপাতালে রোগীকে পাঠিয়েছিলেন।

কেন একজন জরুরি রোগীকে এভাবে হেনস্থা করা হল তা জানতে চাওয়া হলে শতাব্দী হাসপাতালের মেডিকেল সুপার অজয় ​​গুপ্ত হাস্যকর দাবি করেছেন। তাঁর কথায় ‘ওই এইচআইভি আক্রান্ত রোগী শুক্রবার এসেছিলেন এবং শনিবার অপারেশন থিয়েটার পরিষ্কারের জন্য নির্ধারিত ছিল ফলে ওই সময় কোনও অস্ত্রোপচার করা যেত না। তাছাড়া এইচআইভি পজিটিভ রোগীর অস্ত্রোপচারের পরে অপারেশন থিয়েটার জীবাণুমুক্তকরণের প্রয়োজন হয়, যা অন্যান্য প্রক্রিয়াগুলিকে ব্যাহত করত।’ তবে রোগীকে ফেরানো হলেও তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের তরফে নায়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছিল।’

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে…, পুলিশের জালে ধূর্ত নার্স

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন