চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

নিজস্ব প্রতিনিধি: ঠান্ডা পানীয় বলতেই সবার আগে মনে পড়ে কোকাকোলা বা অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম। তবে অনেকেই জানেন না, ভারতে এর বহু আগেই তৈরি হয়েছিল এক দেশীয় কার্বনেটেড পানীয়। ১৮৮৪ সালে আরদেশার ইরানির উদ্যোগে মুম্বই শহরে শুরু হয় এক নতুন কোল্ড ড্রিঙ্কের পথচলা।  জন্ম নেয় ‘আর্ডিস’ নামে এক দেশীয় সোডা। যা কোকাকোলার বাজারে আসারও দু’বছর আগে তৈরি।

ছোট পরিসরে, হাতে তৈরি এই সোডায় থাকত না অতিরিক্ত কৃত্রিম উপাদান বা চড়া মিষ্টতা। বরং হালকা স্বাদ, স্বল্প চিনি এবং সতেজতার জন্যই তা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। মুম্বইয়ের ইরানি ক্যাফে ও স্থানীয় আড্ডায় আর্ডিস একসময় ছিল অপরিহার্য সঙ্গী। রাস্পবেরি, লেমন, জিঞ্জার, জিরা মশলা এমন নানা স্বাদে তৈরি এই পানীয় শুধু তৃষ্ণা মেটাত না, বরং স্থানীয় খাদ্যসংস্কৃতির অংশ হয়ে উঠেছিল। আজকের বিশ্বায়নের যুগে যখন আন্তর্জাতিক ব্র্যান্ডের দাপটে দেশীয় নীয় অনেকটাই আড়ালে, তখনও আর্ডিস কিছু পুরনো ক্যাফে ও ঐতিহ্যের মধ্যে বেঁচে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কার্বনেটেড পানীয় যাই হোক না কেন, তা পরিমিত মাত্রায় গ্রহণ করাই বাঞ্ছনীয়। কারণ সোডা জাতীয় পানীয় অতিরিক্ত খেলে হজমের সমস্যা, গ্যাস বা দাঁতের ক্ষয়ও হতে পারে। তাই স্বাস্থ্যকর জীবনযাপনে জল, ফলের রস বা ঘরে তৈরি পানীয়ই সবচেয়ে ভাল বিকল্প।আজকের দিনে যখন স্বাস্থ্যসচেতনতা বাড়ছে, তখন আর্ডিসের মতো ঐতিহ্যবাহী পানীয় আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—স্বাদ ও সতেজতার সঙ্গে স্বাস্থ্যকে সমান গুরুত্ব দেওয়া সম্ভব। আন্তর্জাতিক ব্র্যান্ডের ভিড়ে হারিয়ে গেলেও, এই পুরনো পানীয় আমাদের মনে করিয়ে দেয়, ‘কমই বেশি’ এই সহজ দর্শনই হয়তো সুস্থ থাকার চাবিকাঠি।

Published by:

Share Link:

More Releted News:

আসছে Motorola প্রিমিয়াম স্মার্টফোন, কী কী রয়েছে এই ফোনে?

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ