ভয়ঙ্কর মজা, হস্টেলে ঘুমন্ত অবস্থায় ৮ ছাত্রের চোখে ফেভিকুইক লাগিয়ে দিল সহপাঠীরা, এরপর…

যেটি ওড়িশার কান্ধামাল জেলার ফিরিঙ্গিয়া ব্লকের সালাগুড়ার সেবাশ্রম স্কুলের ঘটনা। যেখানে ঘুমন্ত অবস্থায় থাকা ৮ জন ছাত্রের চোখে ফেভিকুইক লাগিয়ে দেয় তাদেরই কিছু সহপাঠীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে স্কুল পড়ুয়াদের অদ্ভুত কাণ্ড কারখানা সামনে আসছে। গতকাল কলকাতার দমদম মেট্রো স্টেশনে সহপাঠীর পেটে ছুরি মেরে পালিয়ে যায় এক পড়ুয়া। এরপরে গতকাল রাতে সপরিবারে বিহারের উদ্দেশ্যে পালাতে গিয়ে রাতে হাওড়া স্টেশনে ধরা পড়ে অভিযুক্ত পড়ুয়া। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, কোনও মেয়ের জন্যে এই ঘটনাটি ঘটিয়েছে ছাত্র। কিন্তু এখনও এই ঘটনার পেছনে কারণ জানা যায়নি। এবার ওড়িশা থেকে আরও একটি চমকপ্রদ ঘটনা সামনে এলো। যেটি ওড়িশার কান্ধামাল জেলার ফিরিঙ্গিয়া ব্লকের সালাগুড়ার সেবাশ্রম স্কুলের ঘটনা। যেখানে ঘুমন্ত অবস্থায় থাকা ৮ জন ছাত্রের চোখে ফেভিকুইক লাগিয়ে দেয় তাদেরই কিছু সহপাঠীরা। যার ফলে ছাত্রদের চোখ আটকে গিয়েছে। তাঁরা আর খুলতে পারছে না। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনাটি সেবাশ্রম স্কুলের হোস্টেলে ঘটেছে।

বর্তমানে, এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। আসলে ফেভিকুইক এতটাই আঠালো যে, সেটি শিশুদের চোখে আটকে যাওয়ার পর তাঁরা চোখ খুলতে পারছে না। তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে সেবাশ্রম স্কুলের ছাত্ররা যখন হোস্টেলে ঘুমাচ্ছিল, তখন কিছু সহপাঠী ৮ জন ছাত্রের চোখে ফেভিকুইক লাগিয়ে দেয়। যার ফলে ছাত্রদের চোখ আটকে যায়। চোখ আটকে যাওয়ার কারণে, ছাত্ররা চোখ খুলতে পারছিল না। এরপর তাদের প্রথমে গোচ্ছাপাড়া হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফুলবনী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে একজন ছাত্রকে সুস্থ হওয়ার পর ছেড়ে দেওয়া হলেও, আরও সাতজন এখনও চিকিৎসাধীন।

চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, আঠালো পদার্থের কারণে ছাত্রদের চোখের ক্ষতি হয়েছে। তবে সময়মতো চিকিৎসার ফলে গুরুতর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এদিকে, ঘটনার পর, জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন সাহুকে বরখাস্ত করেছে। কেন ফেভিকুইক শিক্ষার্থীদের চোখে লাগিয়ে দিয়েছিল ছাত্ররা তা জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট