‘স্বর্ণাক্ষরে লেখা নাম’, রতন টাটার মৃত্যুবার্ষিকীতে ইন্টারনেট ছেয়ে রইল শ্রদ্ধাঞ্জলি বার্তায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৯ অক্টোবর। ২০২৪ সালে আজকের দিনেই চলে গিয়েছিলেন সকলের মনের কাচ্ছাকাছি বাস করা রতন টাটা। দেখতে দেখতে কাটল ১ বছর। রতন টাটা ছিলেন এমন একজন শিল্পপতি যিনি একাধারে সামলিয়েছেন টাটা গ্রুপকে, নিঃস্বার্থ ভাবে করেছেন সমাজসেবা। মৃত্যুর পরেও এই মানুষটি সকল প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন। তাঁর স্থান  প্রতিটি মানুষের মনের মণিকোঠায় চিরন্তন। রতন টাটার প্রয়াণে আপনজন হারানোর শোক পেয়েছিলেন প্রতিটি দেশবাসী। সোশ্যাল মিডিয়া জুড়ে আজ শুধু তাঁকেই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন মানুষ।

 

একজন সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, “এক বছর কেটে গিয়েছে, তবুও আপনার উত্তরাধিকার চিরন্তন মনে হয়। স্যার রতন টাটা হলেন সেই ব্যক্তি যিনি ভারতকে শিখিয়েছিলেন যে সাফল্য মানে ফিরিয়ে দেওয়া। আপনার দয়ার কাহিনী এখনও আপনার স্পর্শ করা প্রতিটি জীবনে প্রতিধ্বনিত হয়।” অন্য এক ইউজার লিখেছেন, “রতন টাটা-  স্বর্ণাক্ষরে লেখা একটি নাম। মানবতার জন্য তৈরি একটি হৃদয়। আজ, আমরা কেবল একজন ব্যবসায়ীকেই নয় বরং এমন একজন মানুষকে স্মরণ করছি যিনি দয়া, সততা এবং আত্মার সঙ্গে জাতির সেবা করার অর্থকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন।”

 

স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েকও পুরীর সমুদ্র সৈকতে একটি বালির ভাস্কর্যের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে লিখেছেন, “প্রথম মৃত্যুবার্ষিকীতে কালজয়ী কিংবদন্তি রতনটাটার প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।” একই রকম অনুভূতি প্রতিধ্বনিত হয়েছে আর একটি পোস্টে। তাতে লেখা রয়েছে, “রতন টাটা প্রমাণ করেছেন যে লাভ, মানবতা এবং সাফল্য এক সারিতেই চলতে পারে। তিনি শিখিয়েছেন সহানুভূতির সঙ্গে নেতৃত্ব দেওয়ার, সততার সঙ্গে কাজ করার এবং এমন সৎকর্ম রেখে যাওয়ার যা চিরকাল অমর থাকে।”

 

১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্ম নিয়েছিলেন রতন নাভাল টাটা। নাভাল টাটা এবং সোনু কমিশনারিয়েটের জ্যেষ্ঠ পুত্র ছিলেন তিনি। লালিত পালিত  হয়েছেন ঠাকুমা লেডি নওয়াজবাই টাটার কাছে। রতন টাটা ছিলেন এমন একজন শিল্পপতি যার নেতৃত্বে টাটা গ্রুপ বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়েছে, সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধকে উন্নত করেছে। ইহলোকে না থেকেও আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন যথার্থ শিল্পপতি রতন টাটা।

দীর্ঘ সময় ধরে নিখোঁজ! হাত-পা বাঁধা অবস্থায় জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার শিশুর দেহ

‘অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে’, নানা পটেকরের মৃত্যু্র পর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তনুশ্রী

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

আভিজাত্য আর সুবাসের যুগলবন্দি! বানিয়ে নিন গন্ধরাজ ভেটকি কাবাব

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে আয় ছাড়াল ২০ কোটি টাকা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার