‘অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে’, নানা পটেকরের মৃত্যু্র পর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তনুশ্রী

২০১৮ সালে 'মিটু' আন্দোলনের সময়ে প্রয়াত অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালে ‘মিটু’ আন্দোলনের সময়ে প্রয়াত অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। জানিয়েছিলেন, ২০০৮ সালের ‘হর্ন ‘ওকে’ প্লিজ’স’ সিনেমার শুটিংয়ের সময় অভিনেতা তাঁকে যৌন নির্যাতন করেছিলেন। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। পরে আদালতও তাঁর বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়।

গত ৮ অক্টোবর গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন নানা পটেকর। তাঁর আচমকা মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। এমন আবহে দুঃখ প্রকাশের বদলে উল্টে নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ তথা ‘শয়তানের মৃত্যু’ বলে কটাক্ষ করেন তনুশ্রী দত্ত। এই ভাবেই নিজের উপর হওয়া অন্যায়ের ক্ষোভ প্রকাশ করেন ‘আশিক বানায়া আপনা’ নায়িকা। তবে অভিনেত্রীর এই পোস্ট ভাল চোখে নেয়নি নেটিজেনরা। নানা পটেকরের মৃত্যুকে ‘অশুভ শক্তির বিনাশ’ বলায় অভিনেত্রীকে ধিক্কার জানায় অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স কমিটিও। কারও মৃত্যু নিয়ে এমন ধরণের মন্তব্য বরদাস্ত করা হবে না বলেও হুশিয়ারি দেয় সিনে সংগঠন। অভিনেত্রীর পোস্টগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো হইচই পড়ে  গিয়েছে। এমন আবহে গতকাল মহাকালের আশীর্বাদ নিতে উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে পৌঁছন তনুশ্রী দত্ত এবং পুজোও দেন।

 

মন্দির দর্শনের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নায়িকা লেখেন, ‘কী অদ্ভুত কাকতালীয় ব্যাপার! আমার জীবনে এমন ইতিবাচক ঘটনার ঠিক পরেই আমি মহাকাল দর্শন করার সুযোগ পেলাম। যদিও তাঁর মৃত্যুর খবরটির সত্যতা নিয়ে আমার মনে গুরুতর সন্দেহ আছে। আমাকে একাধিক অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষার জন্যে ঈশ্বরকে ধন্যবাদ। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাঁদের উচিৎ শিক্ষা দিও। এই লোকগুলি যদি এখনও পৃথিবীতে নিঃশ্বাস নিয়ে থাকে, তবে আমি এই পৃথিবীতে আমার উদ্দেশ্য পূরণ করতে পারব না। এখান থেকে চলে যাব। আমি চাই ওরা সবাই যেন পৃথিবী ছেড়ে চলে যায়, তাঁদের যেন খুব তাড়াতাড়ি মৃত্যু হয়। আমি তাদের চরম নেতিবাচকতা এবং ক্রমাগত ষড়যন্ত্র আর সহ্য করতে পারছি না।’ নানা পটেকরের মৃত্যুর পর ট্রোলিং নিয়ে অভিনেত্রী লিখেছিলেন, তাঁর উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে, সেই রাগ থেকে তিনি এই পোস্ট করেছিলেন। নানা পটেকরের জন্যেই তিনি বলিউডে নিজের পজিশন হারিয়েছেন। 

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

মর্মান্তিক! আবাসনের ছাদে জলের ট্যাঙ্কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দুধের শিশুর দেহ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

আভিজাত্য আর সুবাসের যুগলবন্দি! বানিয়ে নিন গন্ধরাজ ভেটকি কাবাব

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস