বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে হারিয়ে যাওয়া ফুটপাতকে পুনরুদ্ধারে নেমেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল জমানায় শহরবাসীর হাঁটাচলার জায়গা ফুটপাত বিক্রি করার অভিযোগ উঠেছিল। কাউন্সিলররা টাকার বিনিময়ে সেই ফুটপাতে দোকান বসিয়েছে। যার ফলে মানুষকে হাঁটতে হচ্ছে রাস্তায়। যার ফলে দুর্ঘটনা। সেই সংস্কৃতির পরিবর্তন ঘটিয়েছেন পুরমন্ত্রী। পালাবদলের পর অগ্নিমিত্রা পাল রাস্তায় নেমে ফুটপাত উদ্ধারেই কাজ করেছেন। এবার দুর্গাপুজোর আগে দেবীপক্ষে ফের রাস্তায় নেমে শহরের ফুটপাত সংরক্ষণে জোর দিলেন পুরমন্ত্রী।

আজ, রবিবার সাত সকালেই গড়িয়াহাটে চলে যান অগ্নিমিত্রা পাল। পুজোর জন্য শহরজুড়ে বিরাট বড় বড় হোর্ডিং পড়েছে। সেই হোর্ডিং ফুটপাতে উঠে এসেছে। তা দেখেই চটে গিয়েছেন মন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার কর্মীদের ধমক দিয়েছেন তিনি। এমনকি ফিতে হাতে গোল করে নির্দিষ্ট এলাকা বিজ্ঞাপনের জন্য চিহ্নিত করে দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আধিকারিকদের সাফ জানিয়েছে শহরে পুজোকে কেন্দ্র করে বিজ্ঞাপন থাকবে কিন্তু সেটা কখনও রাস্তা দখল করে বা ফুটপাত জুড়ে নয়। সেই কারণে নির্দিষ্ট একটি মাপ থাকবে, তা এদিন খোদ বুঝিয়ে দিয়েছেন মন্ত্রী।

আরও পডুন: ‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

গড়িয়াহাট ব্রিজেও এদিন যেতে দেখা গিয়েছে অগ্নিমিত্রাকে। বদলের বাংলায় গড়িয়াহাট ব্রিজের রাস্তার রং-য়ের পরিবর্তন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে এই সেতুর রাস্তায় হলুদ-লাল রং করা হয়েছে। এদিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ওই সেতুর রঙের কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। সেখান থেকেই বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘ব্রিজে ভ্রাতৃত্বের রাস্তা, ভালবাসার রাস্তা, বিশ্বাসের রাস্তা।’ অগ্নিমিত্রা পাল আরও বলেন, ‘যে বিশ্বাস আপনারা আমাদের উপর রেখেছেন। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের উপর রেখেছেন। বিশাল জনসমর্থন দিয়ে আপনারা আমাদের সরকারে নিয়ে এসেছেন, সেই বিশ্বাসেই এই রাস্তা। এমন রাস্তা রেড রোডেও হয়েছে। আপনারা অবশ্যই আসবেন। গঙ্গার ঘাটগুলিও সেজে উঠেছে। পার্কসার্কাস কানেক্টরের তলায় বিরাট আলপনা হয়েছে। গড়িয়াহাট ব্রিজ, চারমাথার জংশনে আরও আলপনা আঁকা হচ্ছে। সময় যদি হয়, তাহলে রাসবিহারী, পার্কস্ট্রিটের মোড়েও কিছু আলপনা করব।’

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

মর্মান্তিক! আবাসনের ছাদে জলের ট্যাঙ্কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দুধের শিশুর দেহ

‘অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে’, নানা পটেকরের মৃত্যু্র পর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তনুশ্রী

আভিজাত্য আর সুবাসের যুগলবন্দি! বানিয়ে নিন গন্ধরাজ ভেটকি কাবাব

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের