ইন্ডিগোর বিমানে এবার ঢুকে পড়ল পায়রা, আতঙ্কিত যাত্রীরা, দেখে নিন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিতর্ক আর ইন্ডিগো যেন সমার্থক হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরেই কর্মী সঙ্কটে শ’য়ে-শ’য়ে উড়ান বাতিল করে লক্ষ লক্ষ যাত্রীকে চরম ভোগান্তিতে ফেলেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকারের চাপের মুখে পরে যাত্রীদের টিকিটের মূল্য ও লাগেজ ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। আর এবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিও। তাতে দেখা যাচ্ছে, ইন্ডিগোর বিমানের মধ্যে নিজের মনে উড়ে বেড়াচ্ছে এক পায়রা। বিমানের  এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার ছুটে বেড়ানোয় আতঙ্কিত হয়ে পড়েছে যাত্রীরা। কিভাবে বন্ধ দরজার বিমানে ওই পায়রা ঢুকে পড়ল, সেই প্রশ্ন তুলেছেন নেটা নাগরিকরা। অস্বস্তিতে পড়া ইন্ডিগো কর্তৃপক্ষ মুখ খোলেননি।

কর্ণ পারেখ নামে এক সমাজমাধ্যম ব্যবহারকারী ওই বিমানের যাত্রী ছিলেন। তিনিই বিমানে চেপে পায়রার আকাশযাত্রার দুর্লভ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। পরে সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন। সেই পোস্টের ক্যাপশনে রসিকতা করে তিনি লিখেছেন, ‘বিমানে একজন আশ্চর্য অতিথি। আনন্দ ও হাস্যরসের এক মুহূর্ত। উপভোগ করেছি।’ জানিয়েছেন ইন্ডিগোর ভদোদরার উড়ানে ওই ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পায়রাটি বিমানের ভিতরে ছুটে বেড়াচ্ছে আর সেটিকে লোফার চেষ্টা চালাচ্ছেন এক যাত্রী। এক মহিলা যাত্রী ভয়ে কানে হাত দিচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Karn Parekh (@parekhkarn)

পোস্টের নিচে মজার কমেন্ট করেছেন নেটা নাগরিকরা। ফিল্মফ্লেম বালোনি নামে এক অ্যাকাউন্টধারী লিখেছেন, ‘বিমানের ভিতরে অতিরিক্ত এক আত্মা’। তেজস্বীনশঙ্কর নামে আর এক আ্যাকাউন্টধারী লিখেছেন, ‘ইন্ডিগোর বড্ড খারাপ সময় চলছে।’

 

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা