আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেপালে শান্তি ফেরাতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, সুশীলা কার্কির উদ্দেশ্যে বার্তা মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার ১২ সেপ্টেম্বর রাত সোয়া ন’টা নাগাদ রাষ্ট্রপতির সরকারি বাসভবন শীতল নিবাসে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন সুশীলা। তিনিই হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নেপালের শান্তি ও সমৃদ্ধির প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

"নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর, আমি মাননীয় শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারত নেপালের ভাইবোনদের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ." নেপালি এবং হিন্দিতে X- হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন।

সাম্প্রতিক দুর্নীতিবিরোধী বিক্ষোভে হিংসার কারণে পরিস্থিতি ক্রমেই খারাপ হয়। পুলিশ সূত্রে খবর, এই বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২১ জন বিক্ষোভকারী, ৯ জন বন্দি, ৩ জন পুলিশ কর্মী এবং ১৮ জন সাধারণ নাগরিক রয়েছেন। যেভাবে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালে হোটেল শিল্প। প্রতিবেদন অনুসারে, প্রায় ২৪টি হোটেলে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্তত ২৫ বিলিয়ন নেপালি টাকার ক্ষতি হয়েছে। 

সুশীলা কার্কি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। তিনি ১৯৫২ সালের ৭ জুন মোরাং জেলার বিরাটনগরে জন্মগ্রহণ করেন। এরপর মহেন্দ্র মোরাং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন, তারপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। এরপর সুশীলা নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

আরব সাগরে মার্কিন অভিযান, আটক ইরানের তেলবাহী জাহাজ ‘সেভান’

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ