পুণেতে ধারের টাকা শোধ করতে না পারায় স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুণেতে এক লজ্জার ঘটনা প্রকাশ্যে এসেছে। ধার নেওয়া ৪০ হাজার টাকা স্বামী শোধ করতে না পারায় টাকা উসুলে অস্ত্রের মুখে স্ত্রীকে ধর্ষণ করলেন পাওনাদার। শুধু তাই নয়, পরে শারীরিক সম্পর্ক তৈরিতে রাজি না হওয়ায় ওই ধর্ষণের ভিডিও ভাইরাল করে দিয়েছে ওই নরপিশাচ। গত ফেব্রুয়ারিতে লজ্জাজনক ঘটনাটি ঘটলেও গত মঙ্গলবার পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা ভদ্রমহিলা। অভিযোগ পেয়েই নরপিশাচকে গ্রেফতার করেছে পুলিশ।

পুণের হাদাপসার থানার ইন্সপেক্টর রবীন্দ্র শিলাকে জানিয়েছেন, পূর্ব পরিচয়ের সূত্রে ইমতিয়াজ শেখ নামে এক ব্যাক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ধার করেছিলেন নির্যাতিতা মহিলার স্বামী। কিন্তু সঠিক সময়ে ওই ধার করা অর্থ ফেরত দিতে পারেননি তিনি। অর্থ ফেরত চেয়ে দম্পতিকে লাগাতার হুমকি দিতে থাকেন ইমতিয়াজ। গত ফেব্রুয়ারি মাসে হাদাপসার গভর্নমেন্ট কলোনির এক নির্জন স্থানে দু’জনকে ডেকে পাঠান। নির্যাতিতা এবং তাঁর স্বামী ওই নির্জন জায়গায় পৌঁছনোর পরেই আচমকা একটি ছুরি বের করেন অভিযুক্ত। স্বামীকে খুন করার ভয় দেখিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করেন। এমনকি ওই ন্যক্কারজনক ঘটনার দৃশ্য মোবাইল ফোনে তুলে রাখেন। ঘটনার কথা জানাজানি করলে ওই ধর্ষণের ভিডিয়ো ভা্ইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেন।

তার পরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য নির্যাতিতাকে ডেকে পাঠান ইমতিয়াজ। তাতে সাড়া না দিলে ধর্ষণের ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেন অভিযুক্ত। শেষ পর্যন্ত  সাহস দেখিয়ে মঙ্গলবার থানায় গিয়ে গোটা ঘটনার কথা খুলে বলেন নির্যাতিতা। অভিযোগ পেয়েই অভিযুক্ত ইমতিয়াজকে গ্রেফতার করে পুলিশ। বুধবার আদালতে হাজির করা হলে ধৃত নরপিশাচকে দুদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিযেছেন বিচারক।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি