নেতাজির নামে দেশে রেলস্টেশন, কোথায় জানেন…

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের একমাত্র রেল স্টেশনের নাম রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। জানা গিয়েছে, গোমো রেল স্টেশনের এখন নাম হয়েছে নেতাজির নামে। নেতাজিকে শ্রদ্ধা জানাতেই রেলের এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

গোমো রেলস্টেশনটি ঝাড়খণ্ডের ধানবাদের কাছে অবস্থিত। এই স্টেশন থেকেই বারকাকানা, মুরি, আদ্রা বিভিন্ন রুটে যাত্রা করা যায়। সম্প্রতি রেলের তরফে এই রেলস্টেশনটির নাম দেওয়া হয়েছে নেতাজির নামে। নেতাজির নামে এই রেলস্টেশনের নামকরণের পিছনে একটি কারণ রয়েছে। ১৯০৬ সালে এই গোমো স্টেশন থেকে কালকা মেলে করে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ২০০৯ সালে এই স্টেশনটির আধুনিকিকরণ হয়েছিল। স্টেশনটি সংস্কার করে নতুন করে উদ্বোধন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। এরপর এই স্টেশনটির নাম দেওয়া হয় নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো রেল জংশন। সেই স্টেশনে একটি নেতাজির মূর্তিও বসানো হয়েছে।

দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে বিদেশেও পাড়ি দিতে হয়েছিল সুভাষচন্দ্র বসুকে। কেন এই রেলস্টেশনের নাম নেতাজি সুভাষচন্দ্রের নামে হল, তা বুঝতে গেলে পিছিয়ে যেতে হবে ৮২ বছর আগে। ১৯৪১ সালের ১৮ জানুয়ারি এলগিন রোডে নেতাজির বাড়ির সামনে এসে দাঁড়ায় একটি অস্টিন গাড়ি। গাড়িতে চালকের আসনে ছিলেন শিশির বসু। পাঠানের ছদ্মবেশে গাড়িতে ওঠেন নেতাজি। এরপর শিশির বসু নেতাজিকে পৌঁছে দিয়ে আসেন গোমো স্টেশনে। সেখান থেকেই মহা নিষ্ক্রমণ হয় দেশ নায়কের।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ