ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দিয়ে শুরু, রবিবারের পুজো কার্নিভালে একাধিক চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের মতো চলতি বছরও দুর্গাপুজো শেষে হতে চলেছে গ্র্যান্ড কার্নিভাল। ৯৫ থেকে ১০০টি পুজো কমিটি চলতি বছরের কার্নিভালে অংশ নিচ্ছে। প্রতিটি পুজো কমিটিকে সময় দেওয়া হবে দু’মিনিট করে সময়। এই দু’মিনিটের মধ্যেই তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন কার্নিভালের মূল মঞ্চের সামনে।

পুজো কার্নিভাল মানে গান, নাচে মাতোয়ারা হয়ে থাকার দিন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দিয়ে অনুষ্ঠানে সূচনা হবে। ওড়িশি নৃত্যে ডোনা গঙ্গোপাধ্যায় বিশেষ নাম। তাই তাঁর নাচের মধ্য দিয়েই হবে কার্নিভালের শুরু। এবারের পুজোর কার্নিভালের কুড়ি হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হচ্ছে। রেড রোডের দু’দিক জুড়েই থাকবে বসার আসনের ব্যবস্থা। সেখানে বসেই কার্নিভালের মাধুর্য উপলব্ধি করতে পারবেন দর্শকরা।

বাংলায় পুজো কার্নিভাল মানেই এক অনবদ্য শিল্প। এবারের কার্নিভালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইউনিসেফ (UNICEF) এর প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডের সূচনা হবে

প্রসঙ্গত, প্রতি বছর পুজোর পর রেডরোডে মহা সমারোহের সঙ্গে পালিত হয় পুজো কার্নিভাল। দুর্গাপ্রতিমা নিয়ে কার্নিভালের আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেডরোডকে সাজিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়। ৩১ জুলাই নেতাজি ইন্ডোরের বৈঠকে দুর্গাপুজোর কার্নিভালের দিনক্ষণও জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো রবিবার ৫ অক্টোবর রেডরোডে পালিত হতে চলেছে কার্নিভাল। তবে এবার ২০১৬-র পরে বৃহত্তম কার্নিভাল হতে চলেছে। এবার রেডরোডের শোভাযাত্রায় অংশ নেবে প্রায় ১১৩টি পুজো কমিটি।

কার্নিভালে বসছে এক মহা-উৎসবের আসর। এবার এই আসরে ১১৩টি পুরস্কার-জয়ী সেরা পুজো কমিটি অংশ নিতে চলেছে। ২০১৬ সালে কার্নিভাল শুরু হওয়ার পর থেকে যা সর্ব বৃহৎ কার্নিভাল বলে জানা যাচ্ছে। গতবছর ৮৯টি পুজো কমিটি রেডরোডে শোভাযাত্রায় অংশ নিয়েছিল। ১০০টি পুজো কমিটি স্পর্শ করেছিল ২০২২ ও ২০২৩ সালে।  শহরের দুর্গাপুজোর মণ্ডপগুলির মতো এই বছরের কার্নিভালের প্রদর্শনীতেও সমসাময়িক নানা বিষয় উঠে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…