চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাণ বাঁচাতে ৭,০০০ ফুট উঁচুতে লুকিয়েছিলেন ইরানে ভেঙে পড়া মার্কিন যুদ্ধবিমানের ক্রু

আন্তর্জাতিক ডেস্ক: ভেঙে পড়ার পরে ইরানি সেনার হাত থেকে বাঁচতে সাত হাজার ফুট উঁচুতে চড়েছিলেন ভুপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু। শুধু তাই নয়, ইরানি বাহিনী যাতে তাঁর অবস্থান শনাক্ত করতে না পারে, তার জন্য বিরতি নিয়ে মার্কিন সেনার সঙ্গে যোগাযোগ করছিলেন। আজ সোমবার (৬ এপ্রিল) এমনই তথ্য জানিয়েছেন মার্কিন সেনা সদর দফতরের দুই আধিকারিক।

গত শুক্রবার ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল  যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে থাকা দুই ক্রুর মধ্যে পাইলটকে দ্রুত উদ্ধার করা গেলেও অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত ক্রু সদস্য নিখোঁজ ছিলেন। মার্কিন সেনা সদর দফতরের দুই আধিকারিক জানিয়েছেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই ক্রু সদস্য ইরানি সেনাদের হাত থেকে বাঁচতে একটি দুর্গম পাহাড়ি এলাকায় আশ্রয় নেন। তার কাছে ছিল একটি পিস্তল, যোগাযোগ যন্ত্র এবং শনাক্তকরণ ডিভাইস। নিজেকে বাঁচাতে প্রায় সাত হাজার ফুট উঁচু জায়গায় লুকিয়ে পড়েন। শত্রু শিবিরের চোখ এড়াতে কোনও ঝুঁকি না নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে অবস্থান পরিবর্তন করছিলেন। পরে মার্কিন কমান্ডোদের একটি দল অভিযানে গিয়ে তার অবস্থান শনাক্ত করে অবস্থায় উদ্ধার করে।’’

পেন্টাগনের ওই দুই আধিকারিক জানিয়েছেন, ‘ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা যাতে বিভ্রান্ত হন, তার জন্য মার্কিন গুপ্তচর সংস্থার তরফ থেকে রটিয়ে দেওয়া হয়, ভেঙে পড়া এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের দুই ক্রু-কে উদ্ধার করা হয়েছে। ওই কৌশল কাজে দিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা বিভ্রান্ত হওয়ায় নির্বিঘ্নেই উদ্ধার করা সম্ভব হয়েছে ওই ক্রুকে।

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ