অবিকল তারাপীঠ! পাঁশকুড়ার কাছেই রাজ্যের দ্বিতীয় মা তারার মন্দির

৬ একর জমিতে তৈরি হয়েছে রাজ্যের দ্বিতীয় তারাপীঠ মন্দির। যারা দুরুত্বের জন্য বা করোনা সংক্রমণের ভয়ে বীরভূম তারাপীঠ মন্দির যেতে পারছেন না, তাঁরা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কাছে এই তারা মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: নাহ এটা বীরভূম নয়, এটা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা অঞ্চলের চকগোপাল গ্রাম। এখানে এলে আপনি ভাবতেই পারেন আপনি বীরভূমের তারাপীঠে পৌঁছে গিয়েছেন। কারণ এই গ্রামেই ৬ একর জমিতে তৈরি হয়েছে রাজ্যের দ্বিতীয় তারাপীঠ মন্দির। যারা দুরুত্বের জন্য বা করোনা সংক্রমণের ভয়ে বীরভূম তারাপীঠ মন্দির যেতে পারছেন না, তাঁরা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কাছে এই তারা মায়ের মন্দির দর্শন করে আসুন। অবিকল তারাপীঠ মন্দির তুলে ধরা হয়েছে এখানে। পাশেই গড়ে তোলা হয়েছে বামাখ্যাপার আশ্রম ও একটি বড় শশ্মান। মূল মন্দিরের উচ্চতা ৮০ ফুট। ফলে গর্ভগৃহে মাতৃপ্রতিমা দর্শন করতে হলে আপনাকে ডিঙোতে হবে ৫১ ধাপ সিড়ি। প্রায় ৬ একর জায়গা জুড়ে অবিকল তারাপীঠের আদলেই সাজানো হয়েছে এই মন্দিরটি।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ওড়িশার মানুষজনদের ঘুরপথে যেতে হয় তারাপীঠ। ফলে সেটা সময়সাপেক্ষ। সেই থেকেই এই মন্দির নির্মাণের পরিকল্পনা। মূলত পাঁশকুড়া ও আশেপাশের স্বর্নকাররা নিজেদের উদ্যোগে এবং খরচে এই মন্দিরটি তৈরি করছেন। তাঁদের বক্তব্য, মা তারার চরণে পুজো দিতে আর ছুটতে হবে না তারাপীঠে। এবার চকগোপাল গ্রামের এই মন্দিরে এসেই পুজো দিতে পারবেন এই অঞ্চলের পুণ্যার্থীরা। মন্দিরের প্রধান পুরোহিত জানিয়েছেন, বীরভূমের মা তারা যে উপাচারে পুজো পান, এখানেও সেভাবে পুজো ও ভোগ দেওয়া হয় মায়ের। সমস্ত আচার-রীতি মেনেই হয় পুজো।

মন্দিরটি অবিকল তারাপীঠ মন্দিরের আদলে তৈরি হয়েছে, তাই অনেকেই একে পাঁশকুড়ার তারাপীঠ’ বলে ডাকছেন। কয়েক কোটি টাকা ব্যয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। ফলে অচিরেই মন্দিরটি জনপ্রিয়তা পেয়েছে। করোনাকালে গত জানুয়ারি মাসে উদ্বোধন হয়ে গিয়েছে পাঁশকুড়ার তারাপীঠ’ চকগোপাল গ্রামের তারা মায়ের মন্দির। গর্ভগৃহে অধিষ্ঠিত দেবী মুর্তিটিও অবিকল তারাপীঠের মা তারার আদলে। বিশাল মন্দির চত্বর সুন্দর সাজানো গোছানো। ফলে একবার ঘুরে আসতেই পারেন পাঁশকুড়ার তারাপীঠে।

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

‘চোখে-মুখে ক্লান্তির ছাপ, বুড়ো হয়ে যাচ্ছেন!’ ভাইরাল ভিডিওতে সলমানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ভক্তরা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলুন এই ৭ অভ্যাস ,সহজেই কমবে সংক্রমণের ঝুঁকি!

‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!

ছেলের ছোট্ট পায়ে স্নেহের চুম্বন, মা হওয়ার পর প্রথম জন্মদিন কেমন কাটল ক্যাটরিনার?

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি

দুপুরের খাবার মুখে রুচছে না? বিকেলের টিফিনের পাতে রাখুন গরম গরম ফাফড়া!