জানেন কী নৃসিংহকে প্রশমিত করেছিলেন স্বয়ং মহাদেব

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: দেবাদিদেব মহাদেব আদি, তিনিই অনন্ত। তিনি সকল দেব-দেবীর দেবতা। জানা যায়, শরভ (Sharabha, সংস্কৃত: शरभ) মহেশ্বর শিবের একটি অত্যন্ত বিচিত্র ও শক্তিশালী এক অবতার। শরভ হল হিন্দু ধর্মে একটি অষ্ট-পদ বিশিষ্ট আংশিক-সিংহ এবং আংশিক-পাখিরূপী পশু ও শরীরের সামান্য কিছুটা মানুষের মতো, যাকে ধর্মে বাঘ বা সিংহ বা হাতির চেয়েও বহুগুণ শক্তিশালী হিসাবে বর্ণনা করা হয়েছে। এই ভয়ঙ্কর রূপটি  দেবতা এবং অসুরদের মধ্যে সংঘাতের সময় সৃষ্টির রক্ষাকারী হিসাবে উপস্থাপিত হয়েছিল। সংস্কৃত সাহিত্য অনুযায়ী, এর এক লাফে যে কোনও উপত্যকা অতিক্রম করার ক্ষমতা রয়েছে।

শিবপুরাণে বর্ণিত রয়েছে, বৈষ্ণব সম্প্রদায়ের দ্বারা উপাসিত বিষ্ণুর উগ্র মানব-সিংহ অবতার নৃসিংহকে শান্ত করার অভিপ্রায়ে দেবাদিদেব মহাদেব শরভের রূপ ধারণ করেছিলেন। এই রূপটি জনপ্রিয়ভাবে শরভেশ্বর (“ভগবান শরভ”) বা শরভেশ্বরমূর্তি নামে পরিচিত। শিবপুরাণ রচনার পরবর্তীকালে মহাভারতে শরভকে সিংহ-নিধনকারী দানব হিসাবে বর্ণনা করা হয়েছিল, যাঁর আটটি পা, চোখ শীর্ষে; যিনি অরণ্যে বসবাস করেন ও কাঁচা মাংস ভক্ষণ করেন। পুরাণ অনুসারে, শরভ ছিলেন মহেশ্বরের চৌষট্টিটি অবতারের মধ্যে অন্যতম, যিনি স্বর্গীয় দেবতা ও মানবজাতিকে রক্ষা করার জন্য আবির্ভুত হয়েছিলেন।

শিবপুরাণে উল্লিখিত কাহিনী অনুসারে, কাশ্যপ মুনি ও দিতি পুত্র অতি পরাক্রমশালী রাক্ষস রাজা হিরণ্যকশিপু’কে বধ করার পর নৃসিংহ রূপী বিষ্ণুর ক্রোধ বিশ্বকে হুমকির মুখে ফেলেছিল। তখন সমগ্র দেবকুল ভয়ে তটস্ত হয়ে দেবাদিদেবের শরণাপন্ন হয়েছিলেন। দেবতাদের আদেশে দেবাদিদেব বীরভদ্রকে পাঠিয়েছিলেন নৃসিংহের প্রতিদ্বন্দ্বিতা করতে। তখন বীরভদ্র নৃসিংহকে সামলাতে অপারগ হলে স্বয়ং শিব শরভ রূপে আবির্ভূত হয়েছিলেন। শিবপুরাণ এবং অন্যান্য কিছু পুরাণে শরভ নৃসিংহকে আক্রমণ করে তাঁকে অচল করার উল্লেখ আছে। এইভাবে তিনি নৃসিংহের ভয়ঙ্কর ক্রোধ প্রশমিত করেছিলেন। এটাও বলা হয়ে থাকে যে, শরভ নাকি তখন নৃসিংহের শিরশ্ছেদ করেছিলেন এবং চামড়া ছাড়িয়েছিলেন, যাতে মহাদেব তা পোশাক হিসেবে এবং সিংহ-মস্তক অলংকার হিসেবে পরতে পারেন। এছাড়া লিঙ্গ পুরাণ এবং শরভ উপনিষদেও নৃসিংহের অঙ্গচ্ছেদ ও হত্যার উল্লেখ রয়েছে। অঙ্গচ্ছেদের পর বিষ্ণু তার স্বাভাবিক রূপ ধারণ করেন এবং শিবের যথাযথ প্রশংসা করার পর নিজ বৈকুন্ঠে বিশ্রাম গ্রহণ করেন। এখান থেকেই শিব “শরভেশ্বরমূর্তি” বা “সিংহজ্ঞামূর্তি” নামে পরিচিত হন।

শিব মহাপুরাণ, লিঙ্গপুরাণ, স্কন্ধপুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে শরভেশ্বর অবতারের বিস্তারিত উল্লেখ রয়েছে। শ্রী ললিতা সহস্রনামার উত্তরভাগে, শ্রী শরভেশ্বর অবতারের একটি বিশেষ বৈদিক মন্ত্র পাওয়া যায় যা অথর্ব বেদে উল্লেখিত। এমনকি মহর্ষি বেদব্যাসও লিঙ্গপূরাণের ৯৬তম অধ্যায়ে উল্লেখ করেছেন যে, শ্রী শরভেশ্বর অবতারের আরাধনা করলে সবরকমের বিপদ আপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, ভগবান নৃসিংহের ক্রোধ শান্ত করার পর দেবাদিদেব মহাদেব বলেছিলেন “অসুরদের দমন করতে ভগবান নৃসিংহ অবতার ধারন করে এসেছিলেন, এবং তাঁর ক্রোধকে শান্ত করতে আমি শরভেশ্বরের রূপ ধারন করেছি। কিন্তু এই দুই রূপের  কোন পার্থক্য নেই এবং এক হিসেবেই আরাধনা করতে হবে।”

প্রচলিত নিয়মানুসারে শ্রী শরভেশ্বর দেবের আরাধনা করার পূর্বে ভগবান নৃসিংহদেবের আরাধনা করতে হয়। দক্ষিণ ভারতে মহাদেবের শরভ রূপের আরাধনা বেশি হয়, এই আরাধনার সূচনা করেছিলেন স্বয়ং পিতামহ ব্রহ্মা। শরভ উপনিষদ থেকে জানা যায়, শরভ হিসাবে মহেশ্বরের অবতার পরমাত্মাকে বোঝায়। এই অবতার শরীর, মন ও জীবের সমস্ত দিককে একত্রিত করে।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই