জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল দুনিয়ায় মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে অনেকেই ডেটিং অ্যাপের শরণাপন্ন হচ্ছেন। তবে এতদিন বেসরকারি ও বাণিজ্যিক উদ্যোগেই চলছিল ডেটিং অ্যাপ। তাতে লুকিয়ে অনেক সরকারি কর্মচারিও ঢুঁ মারতেন। এখন থেকে আর গোপনে ঢুঁ মারতে হবে না ডেটিং অ্যাপে। কেননা, সরকারি কর্মচারিদের জন্য এবার ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর সরকার। মূলত সরকারি চাকরিজীবীদের মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের সন্তান জন্মদানে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’-র প্রতিবেদন অনুযায়ী, ‘জন্মহার কমে যাওয়ার জন্য চলতি মাসে পরীক্ষামূলকভাবে ‘ফার্স্ট ডেট’ নামের একটি ডেটিং অ্যাপ চালু করেছে সিঙ্গাপুর সরকার। ২১ থেকে ৩৫ বছর বয়সি সরকারি কর্মচারিরাই ওই অ্যাপে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। অ্যাপটিতে ব্যবহারকারীদের পছন্দ, মূল্যবোধ ও ব্যক্তিগত অগ্রাধিকার নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর একটি নোবেলজয়ী অ্যালগরিদম সেই তথ্য বিশ্লেষণ করে একবারে একটি সম্ভাব্য জুটি বা ম্যাচ তৈরি করে। প্রচলিত ডেটিং অ্যাপের মতো একের পর এক প্রোফাইল সোয়াইপ করার সুযোগ নেই সরকারি অ্যাপটিতে। ওয়েবসাইটে বলা হয়েছে, জুটি তৈরিতে ‘গেইল-শ্যাপলে স্টেবল ম্যারিজ’ অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে। কোনও জুটি ম্যাচ হওয়ার পর তাদের সাক্ষাৎ বা ডেট করার জন্য তিন দিন সময় দেওয়া হয়। সম্পর্কের শুরুতে অস্বস্তি কাটাতে অ্যাপটিতে ‘ডেট কোয়েস্ট’ নামে বিভিন্ন কার্যক্রমের ধারণাও দেওয়া হয়েছে।’

সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রকে কর্মরত ২৯ বছরের এলিজাবেথ জানান, অন্য ডেটিং অ্যাপগুলোর তুলনায় এখানে সাক্ষাতের অভিজ্ঞতা খুব একটা আলাদা নয়। তবে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকায় স্বস্তি বোধ করছেন। কারণ, অ্যাপটির ব্যবহারকারীরা সবাই সরকারি চাকরিজীবী এবং জীবনসঙ্গী খুঁজছেন।’

‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ‘সিঙ্গাপুরে জনসংখ্যার হার হ্রাসের মোকাবিলায় সরকারি উদ্যোগে ঘটকালির এটি প্রথম প্রচেষ্টা নয়। এর আগে ১৯৮৪ সালে বিশ্ববিদ্যালয় স্নাতকদের মধ্যে জুটি গঠনে উৎসাহ দিতে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট’ নামে একটি ম্যাচমেকিং এজেন্সি চালু করেছিল দেশটির সরকার। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। ২০২৫ সালে সিঙ্গাপুরে ৩০ হাজারের কম শিশু জন্ম নিয়েছে, যা গত ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন। ওই বছর নারীপ্রতি মোট জন্মহার বা টিএফআর কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৭-তে। জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত যে ২ দশমিক ১ টিএফআর প্রয়োজন, বর্তমান হার তার তুলনায় অনেক কম। পাশাপাশি গোঁদের উপরে বিষফোঁড়ার মতো দেশটিতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ২০২৫ সালে প্রায় ২৬ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। ফলে কম জন্মহার ও বাড়তে থাকা মৃত্যুহারের সমন্বয়ে জনসংখ্যাগত চাপ আরও তীব্র হচ্ছে।

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি