রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

Share:

নিজস্ব প্রতিনিধি: বংশপরম্পরায় মৃৎশিল্প। সেই শিল্পের হাত ধরেই বছরের পর বছর ধরে মাটির প্রতিমায় প্রাণের ছোঁয়া দিয়ে আসছেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের আশ্রমপাড়ার শিল্পী অনন্যা বিশ্বাস। এবার সেই শিল্পের জগতে ধীরে ধীরে পা রাখছে তাঁর পঞ্চম শ্রেণির মেয়ে পারিধি বিশ্বাস। মায়ের হাতে যখন মাটির তাল থেকে ধীরে ধীরে ফুটে উঠছে মৃন্ময়ী দেবী দুর্গার অবয়ব, তখন পাশেই রং-তুলি হাতে নিজের ক্যানভাসে দশভূজার ছবি আঁকছে ছোট্ট পারিধি।

অনন্যা বিশ্বাস শিল্পী হওয়ার পাশাপাশি সংসারের দায়িত্বও সামলান। তাঁর স্বামী বিশ্বজিৎ বিশ্বাস এবং শ্বশুর প্রসেনজিৎ বিশ্বাসও দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। ফলে ছোট থেকেই পরিবারের শিল্পচর্চার পরিবেশে বড় হয়ে উঠছে পারিধি। মাটির তাল থেকে ধীরে ধীরে প্রতিমার কাঠামো তৈরি, দেবীর শরীরের অবয়ব গড়ে তোলা, হাত-পা তৈরি থেকে শুরু করে মুখের আদল ফুটিয়ে তোলা প্রতিমা তৈরির প্রতিটি ধাপেই রয়েছে অনন্যার দক্ষতার ছাপ। মায়ের সেই কাজ কাছ থেকে দেখেই শিল্পের প্রথম পাঠ নিচ্ছে পারিধি। সুযোগ পেলেই মায়ের পাশে বসে প্রতিমা তৈরির কাজেও হাত লাগায় সে।

আরও পডুন: সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল আগ্রহ পারিধির। রং-তুলি ও ক্যানভাসে দুর্গা, কালী, গণেশ, সরস্বতী-সহ বিভিন্ন দেবদেবীর ছবি ফুটিয়ে তুলেছে সে। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চাতেও সমান আগ্রহী পঞ্চম শ্রেণির এই পড়ুয়া। মায়ের কাজ দেখে আগামী দিনে নিজেও শিল্পী হওয়ার স্বপ্ন দেখছে পারিধি। তাঁর মা অনন্যা বিশ্বাস এই বিষয়ে জানান, সারা বছরই বিভিন্ন সময় বিশ্বকর্মা, গণেশ, দুর্গা থেকে শুরু করে কালী সমস্ত দেবদেবীর প্রতিমা তৈরি করেন তাঁরা। নিজের হাতে তৈরি প্রতিমা যখন বাড়ি থেকে মণ্ডপের উদ্দেশে রওনা দেয়, তখন এক অন্যরকম আবেগ তৈরি হয় বলেও জানান তিনি। বিসর্জনের সময় সেই আবেগ আরও গভীর হয়ে ওঠে। শিল্পীর পরিবারের দাবি, তাঁদের হাতে তৈরি একচালা দুর্গাপ্রতিমা-সহ বিভিন্ন ধরনের প্রতিমা রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে যায়। রাজ্যের নানা জায়গাতেও তাঁদের তৈরি প্রতিমার চাহিদা রয়েছে।

একদিকে মাটির তাল থেকে মায়ের হাতে ধীরে ধীরে ফুটে উঠছে মৃন্ময়ী দেবীর অবয়ব। অন্যদিকে সেই দেবীকেই রং-তুলির আঁচড়ে নিজের ক্যানভাসে চিন্ময়ী রূপ দেওয়ার চেষ্টা করছে মেয়ে। মায়ের হাত ধরে মৃৎশিল্পের সঙ্গে পরিচিত হয়ে পারিধিও যেন এগিয়ে চলেছে পরিবারের শিল্প-ঐতিহ্যের নতুন অধ্যায়ের দিকে।

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ