চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের পর এবার এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল। শনিবার (৩ অক্টোবর) ফাইনালে মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সোনা জিতলেন হরমনপ্রীতরা।

এদিন ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় ভারতের খেলোয়াড়রা। সাত মিনিটে মালয়েশিয়ার জালে বল জড়ানোর সুযোগ মিস করেন বিবেক সাগর প্রসাদ। যে জায়গা থেকে তিনি গোল মিস করলেন, ফিক সেই একই স্পট থেকে চিনের বিরুদ্ধে গোল করে ভারতকে সোনা জিতিয়েছিলেন লালসেমরিয়ামি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাওয়া বল থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি টিম ইন্ডিয়া। ১১ মিনিটে মালয়েশিয়ার সেল্লো সেলভাইরাস ভারতের জালে বল জড়িয়ে সমতা ফেরান। প্রথম পর্ব ১-১ গোলেই শেষ হয়।

দ্বিতীয় পর্বের শুরুতেই পেনাল্টি কর্নার পেয়েছিল মালয়েশিয়া। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ২০ মিনিটে পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেননি হরমনপ্রীতরা। ২৩ মিনিটে শিলানন্দ লাকড়ার বাড়ানো বল মালয়েশিয়ার গোলে জড়িয়ে দলকে এগিয়ে দেন যুগরাজ সিংহ। ২-১ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় টিম ইন্ডিয়া।

তৃতীয় পর্বে আরও আগ্রাসী মেজাজে খেলতে থাকেন হরমনপ্রীত-শিলানন্দ লাকড়ারা। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া। ৪২ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন হার্দিক। চতুর্থ তথা শেষ পর্বে মালয়েশিয়াকে আরও চেপে ধরেন হরমনপ্রীতরা। ৫৪ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন শিলানন্দ লাকড়া। ম্যাচের শেষ লগ্নে ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাওয়া বল মালয়েশিয়ার জালে জড়িয়ে সোনা নিশ্চিত করেন হরমনপ্রীত।

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর