জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

হ্যাঁ, জামাইষষ্ঠীর দিনে নদিয়ার নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে জামাই রূপে পুজো করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জৈষ্ঠ্যমাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী, যা বাংলার প্রায় প্রতিটি ঘরেই যথাযথ মর্যাদায় পালন করা হয়, তবে কখনও শুনেছেন কোনও মন্দিরে জামাইষষ্ঠী উদযাপন করা হয়? হ্যাঁ, জামাইষষ্ঠীর দিনে নদিয়ার নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে জামাই রূপে পুজো করা হয়। সেখানে এই রীতি চলছে বিগত কয়েকশো বছর ধরে। এদিন সকাল থেকেই ধামেশ্বর মহাপ্রভুর মন্দির চত্বরে উৎসবের পরিবেশ বিরাজ করে।

প্রথমে বিষ্ণুপ্রিয়াদেবীর বংশের জামাতা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে জামাই সাজিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তার বিশেষ পুজোর আয়োজন করা হয়। নতুন ধুতি-পাঞ্জাবিতে সাজানো হয় বিগ্রহকে। পরানো হয় ফুলের মালা। এমনকি তার গায়ে দেওয়া হয় সুগন্ধি। এদিন মহাপ্রভুর এই অনুষ্ঠান দেখতে দূর-দূর থেকে ভক্তরা ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে উপস্থিত হন। এই বিষয়ে মন্দিরের পুরোহিত রূপ গোস্বামী জানিয়েছেন, ‘এই দিন আরাধ্য দেবতা মহাপ্রভুকে জামাই হিসেবে বরণ-সহ তাঁর পুজো করা হয়। বাড়ির মা বোনেরা বাড়ির জামাইকে যেভাবে আদর আপ্যায়ন করেন, ঠিক সেভাবেই পুজো করা হয় মহাপ্রভুকে। বছর ভর ভগবান রূপে তাকে পুজো করা হলেও একমাত্র জামাইষষ্ঠীর তাকে জামাই হিসেবে পুজো করা হয়।’

মন্দির সূত্রে আরও জানা গিয়েছে যে, এদিনের মধ্যাহ্নভোগ হিসেবে ভগবানকে নিবেদন করা হয়, পঞ্চব্যাঞ্জন পদ- শাক, থোড়, মোচা, শুক্তো, রকমারি তরকারি, ডাল, ভাজা, ছানার ধোঁকা, পনির ডালনা, পোস্ত। এছাড়াও বিশেষ ভোগ হিসেবে আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাইষষ্ঠী স্পেশাল আম ও দই। সব শেষে দেওয়া হয় মশলা ও সাজা পান। একেবারে জামাইয়ের মতো তার ভোগ নিবেদন করা হয়। জামাইষষ্ঠীর দিন প্রতিপদে বুঝিয়ে দেওয়া হয়, গৃহত্যাগী শ্রীচৈতন্যদেব আসলে গোস্বামীদের জামাইরাজা।

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে