পাঁচতারা হোটেলের সেলুনে ‘ভুল’ হেয়ারকাট, মডেলকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

হ্যাঁ, ২০১৮ সালের এপ্রিলে নয়াদিল্লির বিলাসবহুল হোটেল আইটিসি মৌর্যের একটি সেলুনে চুল কেটেছিলেন আশনা রায়। ম্যানেজমেন্ট পেশাদার আশনা একজন মডেলও বটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কপালে দুর্ভোগ লেখা থাকলে সামান্য চুলের জন্যেও আপনি মোটা টাকা গুনতে পারেন! ৮ থেকে আশি সকল মানুষের সৌন্দর্যের অন্যতম কারণ তাঁদের চুল। হ্যাঁ, যাঁর চুল যত সুন্দর তাঁকে দেখতেও তত সুন্দর দেখায়। বিশেষ করে, কথায় আছে, নারীদের চুলেই সৌন্দর্য। অর্থাৎ চুল ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের একটি স্পর্শকাতর জায়গা। তবে মনে রাখ বেন, মেয়েদের সেই চুলে যদি আঘাত লাগে তাহলে গুনতে হতে পারে মোটা টাকা জরিমানা। হ্যাঁ, ২০১৮ সালের এপ্রিলে নয়াদিল্লির বিলাসবহুল হোটেল আইটিসি মৌর্যের একটি সেলুনে চুল কেটেছিলেন আশনা রায়। ম্যানেজমেন্ট পেশাদার আশনা একজন মডেলও বটে। তবে তাঁর চুল কাটা একেবারেই পছন্দ হয়নি।

তাঁর অভিযোগ, সেলুনের স্টাইলিস্ট তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁর চুল ছোট করে কেটে ফেলেছিলেন। অনুরোধের চেয়েও তাঁর চুল ছোট করে দেয়। যা তাঁকে মানসিকভাবে আঘাত করেছিল, যার ফলে তাঁর হাত থেকে ভাল মডেলিং অ্যাসাইনমেন্ট চলে যায়। কেরিয়ারের সুযোগ নষ্ট হয়। তবে বিষয়টি নিয়ে তিনি চুপ থাকেন নি। আইন পর্যন্ত বিষয়টি নিয়ে যান। এই মামলায় জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন (NCDRC) আশনাকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। এরপর হোটেল মালিক তথা আইসিটি লিমিটেড বিষয়টি সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ করে। এবং আদালত ক্ষতিপূরণের পরিমাণ ২ কোটি থেকে কমিয়ে ২৫ লক্ষ টাকা করে। এটিও অতিরিক্ত বলে দাবি হোটেলের।

গত ৬ ফেব্রুয়ারি মামলার শুনানিতে সুপ্রিম বিচারপতি রাজেশ বিন্দাল এবং মনমোহন সিংহের বেঞ্চ রায়ে বলেছে, পরিষেবার ঘাটতি হতে পারে, কিন্তু ভোক্তা বিরোধে ক্ষতিপূরণ দৃঢ় প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত, অভিযোগকারীর কেবল অনুরোধ বা ইচ্ছার ভিত্তিতে নয়। জানা গিয়েছে, অভিযোগকারিণী মডেল আশনা রায় ক্ষতিপূরণ প্রমাণের জন্য তাঁর নথিপত্রের কেবল একটি ফটোকপি জমা দিয়েছিলেন। আদালত বলেছে, শুধুমাত্র ফটোকপির উপর ভিত্তি করে ২ কোটি টাকার বিশাল ক্ষতিপূরণ প্রদান ন্যায়সঙ্গত নয়। তাই আদালত ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে ২৫ লক্ষ টাকা করেছে।

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিংয়ে সরকারি ত্রাণের পাহাড়, মিলল বস্তা বস্তা কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

‘বেঁচে আছি, কিন্তু…’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর