পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার এক প্রবীণা। তাঁর এই অদম্য ইচ্ছের সফলতা অবাক করেছে সবাইকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, কোনও কিছু মন থেকে চাইলে, বয়স যাই হোক না কেন, তা অর্জন করা সম্ভব। স্বয়ং ভগবানও তা দিতে বাধ্য হয়। সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার এক প্রবীণা। তাঁর এই অদম্য ইচ্ছের সফলতা অবাক করেছে সবাইকে। পরিবারের নিম্ন মানসিকতার কারণে শৈশবেই তাঁর পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল সুশীলা দেবীর। তিনি হরিয়ানার মহেন্দ্রগড় জেলার দেবনগর গ্রামের বাসিন্দা। মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু দীর্ঘ পড়াশোনার আক্ষেপ রয়ে গিয়েছিল তাঁর মনে।

মাধ্যমিক সম্পন্ন করার অদম্য ইচ্ছে ছিল তাঁর। ছোট বয়সে বিয়ে হয়ে গেলেও তাঁর সংবাদপত্র পড়ার নেশা সবাইকে অবাক করত। এমনকি বয়স হয়ে গেলেও শিক্ষার প্রতি তাঁর অনুরাগ অটুট ছিল। নতুন নতুন বিষয়ে জানার আগ্রহ ছিল। এরপর সরপঞ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আসে তাঁর কাছে। সেটাই তাঁকে এই বয়সে মাধ্যমিক পরীক্ষায় বসার উৎসাহ দেয়। আর সুশীলার এই পদক্ষেপে সাহস জোগান ছেলে বিষ্ণু। মায়ের জন্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস)-এর দশম শ্রেণীর ফর্ম পূরণ করে দেন। মায়ের পড়াশোনার প্রতি আগ্রহকে গুরুত্ব সহকারে নেন তিনি। যদিও এই বয়সে নতুন করে পড়াশোনার বিষয়গুলি আয়ত্ত করতে কিছুটা সময়ে লেগেছিল সুশীলার। কিন্তু সন্তানদের সাহায্যে হাল ছাড়েননি তিনি। পরীক্ষার জন্যে জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু করেন। প্রতিদিন প্রায় তিন থেকে চার ঘণ্টা পড়াশোনা করতেন। তাতেই হাতেনাতে ফল মিলল।

২০২৬ সালের এপ্রিলে মাধ্যমিক পরীক্ষায় বসেন তিনি। সম্প্রতি তাঁর রেজাল্ট বেরিয়েছে। সুশীলার ফল অবাক করেছে সবাইকে। ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন তিনি। ইংরেজিতে ৮৯, বিজ্ঞান ও প্রযুক্তিতে ৮৮, গণিতে ৭৮, চিত্রকলায় ৭৬ এবং হিন্দিতে ৬৭ নম্বর পেয়েছেন। নিজের সাফল্যের কথা বলতে গিয়ে আজকালকার প্রজন্মকেউৎসাহিত করে সুশীলা বলেন যে, শিক্ষার কোনও বয়সসীমা নেই। শেখার ইচ্ছা থাকলে পরিবারের সাহায্যে নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৮, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ