বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

Share:

নিজস্ব প্রতিনিধি: গণতান্ত্রিক তৃণমূলের অন্দরে ফের অস্বস্তি! এবার মহিলা সংগঠনের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেন সাবিনা ইয়াসমিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মহিলা সভানেত্রীর দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন তিনি। তবে পদত্যাগ করলেও দল ছাড়ছেন না বলেই স্পষ্ট করেছেন সাবিনা। তাঁর ইস্তফাপত্র ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। 

সাবিনার লেখা চিঠির একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে ঋতব্রত শিবিরের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে সরে যাচ্ছেন। একই সঙ্গে জানিয়েছেন, সংগঠনের পদে না থাকলেও দলের সঙ্গেই থাকবেন তিনি। কিন্তু চিঠির ভাষাতেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। সাবিনা ইয়াসমিন তাঁর ইস্তফাপত্রে বিপ্লব মিত্রকে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর সভাপতি বলে উল্লেখ করেছেন। অথচ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের পরিচয় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। চিঠিতে সেই দলের নামের কোনও উল্লেখ নেই।

আরও পড়ুন: হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, ঋতব্রত শিবিরের নেতারা প্রথম থেকেই দাবি করে আসছেন, তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। এই পরিস্থিতিতে মালদহের গুরুত্বপূর্ণ নেত্রী সাবিনা ইয়াসমিনের চিঠিতে বিপ্লব মিত্রকে তৃণমূলের সভাপতি হিসেবে উল্লেখ করার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাহলে কি সাবিনার এই অবস্থান ঋতব্রত শিবিরের রাজনৈতিক দাবিকেই আরও একবার সামনে আনল? নাকি নিছকই চিঠি লেখার ক্ষেত্রে শব্দচয়ন নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি? তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলা শাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ