গাড়িতে স্ত্রী ও সন্তানের লাশ, এগোতে পারলেন না অ্যাম্বুলেন্স চালক

শোকে পাথর ফারুক আহমেদ বলছেন এমন পরিস্থিতির মুখোমুখি আর না যেন কারোর হতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২২ বছর ধরে তিনি অ্যাম্বুলেন্স (Ambulance) চালাচ্ছেন। এই দীর্ঘ সময়ে বাঁচিয়েছেন বহু মুমূর্ষু মানুষের প্রাণ। কাছ থেকে দেখেছেন বহু মানুষের মৃত্যুও। কিন্তু অ্যাম্বুলেন্সে তাঁকে বহন করে নিয়ে যেতে হবে মৃত স্ত্রী ও সন্তানের লাশ তা কোনও দিন স্বপ্নেও ভাবেননি সিলেটের বিয়ানীবাজারের ফারুক আহমেদ। রবিবার এক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ফারুকের স্ত্রী ও মেয়ের। ঘটনার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্ত্রী ও মেয়ের দেহ গাড়িতে তুলে চালকের আসনে বসলেও, স্টিয়ারিং হাতে তিনি আর এগোতে পারেননি। শোকে পাথর ফারুক আহমেদ বলছেন এমন পরিস্থিতির মুখোমুখি আর না যেন কারোর হতে হয়।

রবিবার ফারুক আহমেদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬) গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন। তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দুজনেরই। এরপর সোমবার হাসপাতালের মর্গ থেকে দেহ আনতে যান ফারুক। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গ থেকে দেহ দুটি ফারুক আহমেদের অ্যাম্বুলেন্সে তোলা হয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেহ অ্যাম্বুলেন্সে তোলা হলে তিনি শোকে ভেঙে পড়েন। চালকের আসনে বসে আর এগোতে পারেননি গাড়ি নিয়ে।

ফারুকের প্রতিবেশীরা জানান, রাশেদা বেগম ডাক্তার দেখানোর জন্য রবিবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেটের উদ্দেশযে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন মেয়ে ফারিয়া আক্তার। ফারিয়া কিছু বইপত্র কেনার জন্য মায়ের সঙ্গে বেরিয়েছিল। কিন্তু সেই যাত্রাপথে নেমে এলো মৃত্যুর বিভীষিকা। একটি ট্রাকের সঙ্গে তাঁদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই স্ত্রী রাশেদা বেগম মারা যান। মেয়ে ফারিয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’