Rath Yatra 2024: স্নানযাত্রার পরে গজানন রূপে ভক্তদের দর্শন দেন মহাপ্রভু

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে বলেছিলেন, ‘যে যথা মাং প্রপদ্যন্তে, তাংস্তথৈব ভজাম্যহম।’ অর্থাৎ, ভক্ত যেভাবে ভগবানের আরাধনা করেন, ভগবানও ঠিক সেভাবেই তাঁকে কৃপা করেন।

এই শ্লোকের পরবর্তী অংশটি হল ‘মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ’ – অর্থাৎ, মানুষ যে পথ ধরেই তাঁর দিকে যাত্রা শুরু করুক না কেন, অন্তিমে সেই ভক্ত তার ইষ্ট দেবতার কাছে পৌঁছায়, তাঁকেই লাভ করেন। প্রভু জগন্নাথের ক্ষেত্রেও ভগবান কৃষ্ণের এই উক্তিটি বিশেষ ভাবে প্রাসঙ্গিক। মহাপ্রভু শ্রীজগন্নাথ জগতের নাথ, তিনি আদি তিনি অনন্ত্য । তাঁর মধ্যেই বর্তমান সমস্ত ধর্ম, দর্শন ও মত। তিনি কোনও নির্দিষ্ট ধর্ম বা জাতির দেবতা নন, বরং তিনি গণধর্মের গণদেবতা। তিনি গাণপত্যের গণপতি, বৈষ্ণবের বিষ্ণু, শৈবের শিব, শাক্তর শক্তি, বৌদ্ধর বুদ্ধ, সৌরর সূর্য, তিনিই ভৈরব, তিনিই পুরুষোত্তম।

সনাতন ধর্মের প্রায় সমস্ত সম্প্রদায় জগন্নাথ মহাপ্রভুর মধ্যেই নিজের ইষ্টদেবকে খুঁজে পেয়েছেন। আর তাই এই স্নানযাত্রার পুণ্যলগ্নে ভক্তদের মহাপ্রভু দর্শন দেন গজানন রূপে।পবিত্র স্নান-পূর্ণিমায় রত্ন সিংহাসন থেকে নেমে আসেন প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। স্নানবেদীতে হয় মহাপ্রভুর প্রত্যক্ষ স্নান। মন্দিরে অবস্থিত ‘স্বর্ণ কুণ্ড’ থেকে ১০৮ কলসি জলে সম্পন্ন হয় মহাপ্রভুর স্নান। স্নানযাত্রার শেষ পর্বে আসে সেই মহাক্ষণ  যখন গজানন বেশে ভক্তদের দর্শন দেন ভক্তের ভগবান। তবে কেন এই বেশ ? কি কারণে হয়েছিল এই গজানন বেশ ?

শোনা যায়,  দক্ষিণ ভারতে গণপতি ভট্ট নামে সিদ্ধিদাতা গণেশের এক পরম ভক্ত ছিলেন। তিনি শুনেছিলেন, শ্রীধাম পুরীতেই আছেন তাঁর ইষ্টদেবতা। আরাধ্যকে দর্শন করার জন্যে তিনি একদিন পৌঁছে গেলেন পুরীর মন্দিরে। গর্ভগৃহে প্রবেশ করে ভক্তপ্রবর রত্ন-সিংহাসনে শ্রীজগন্নাথ দেবকে চাক্ষুষ করলেন। কিন্তু সিদ্ধিদাতা গণেশকে দেখতে না-পেয়ে দুঃখপূর্ণ হৃদয়ে অনেক অভিমান নিয়েই তিনি পুরী ত্যাগ করলেন।

কিন্তু, মহাপ্রভু জগন্নাথ তো ভক্তপ্রেমী, ভক্তের দিকেই বাড়িয়ে থাকেন তাঁর দুই বাহু। তাই মহাপ্রভু গণপতি ভট্টকে মাঝরাস্তায় স্বপ্ন দেওয়ায় আবার তিনি ফিরে এলেন শ্রীক্ষেত্রে। এবারই হল তাঁর দর্শন। জ্যৈষ্ঠ পূর্ণিমার পূণ্য তিথিতে স্নান-মণ্ডপে শ্রীজগন্নাথ আর বলরামকে অপূর্ব শোভামণ্ডিত গজাননের বেশে নিজের ইষ্টদেব সিদ্ধিদাতাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। মহাপ্রভু তাঁকে গণপতি রূপে দর্শন দিলেন। ঐতিহাসিক তথ্যানুসারে, এই গজানন বেশ আরম্ভ হয় মারাঠা শাসনের সময়কাল থেকে । মারাঠাদের আরাধ্য দেবত হলেন সিদ্ধিবিনায়ক গণেশ। তাই তিনি বছরে একবার এই বিশেষ রূপ ধারণ করেন। এর ঠিক পরেই অসুস্থতার  জন্য শুরু হয় মহাপ্রভু শ্রী জগন্নাথের নিভৃতবাস।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের