কুর্সিতে বসেই বড় সিদ্ধান্ত, Gen Z আন্দোলনে নিহতদের শহিদ ঘোষণার বার্তা সুশীলা কার্কির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: Gen Z বিক্ষোভে পতন হয়েছে কেপি শর্মা ওলি সরকারের। বর্তমানে নেপালের দায়িত্বভার গ্রহণ করেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশিলা কার্কি। নেপালে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী তিনি। সুশীলা কার্কি দেশ পুনর্গঠনের জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। জোর দিয়ে বলেছেন যে তাঁর দল ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য নয়, জনগণের সেবা করার জন্য দায়িত্ব নিয়েছে। তিনি আরও ঘোষণা করেছেন যে সরকারবিরোধী আন্দোলনে নিহতদের আনুষ্ঠানিকভাবে শহিদ স্বীকৃতি দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কার্কি স্পষ্ট জানিয়েছেন, তিনি ছয় মাসের বেশি ক্ষমতায় থাকবেন না। সময় পেরোলেই নবনির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধানমন্ত্রীর কথায়, "ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে। আমি এবং আমার দল এখানে ক্ষমতার স্বাদ নিতে আসিনি। আমরা ৬ মাসের বেশি থাকব না। আমরা নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করব। আপনাদের সমর্থন ছাড়া আমরা সফল হব না।" 
নেপাল যে গভীর আর্থিক সংকটের মুখোমুখি রয়েছিলেন তা আগেই জানিয়েছিলেন কার্কি। তিনি সকল রাজনৈতিক দল এক হওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর কথায়, "নেপাল পুনর্গঠনের জন্য সকল অংশীদারদের একত্রিত হতে হবে। আমরা হাল ছাড়ব না। আমরা আমাদের জাতিকে পুনরুদ্ধারের জন্য কাজ চালিয়ে যাব।"

সুশীলা কার্কি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। তিনি ১৯৫২ সালের ৭ জুন মোরাং জেলার বিরাটনগরে জন্মগ্রহণ করেন। এরপর মহেন্দ্র মোরাং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন, তারপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। এরপর সুশীলা নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

দিল্লিতে CJP’র বিক্ষোভ নিয়ে চুপ, ফিল্ম পড়ুয়াদের রোষানলে মাধবন, দরজায় ঝুলল ‘গায়েব’ পোস্টার

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ