পুরুষেরা রয়ে যাচ্ছেন মৃত্যুপুরীতেই, চোখের জলে বাবাকে বিদায় একরত্তির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যুদ্ধ যে কতটা কতটা ভয়ংকর, কতটা নির্মম সেটা এই মুহূর্তে ইউক্রেনের অবস্থা দেখে প্রত্যক্ষ করছে সমগ্র বিশ্ব। ইউক্রেনের বিরুদ্ধে হানা রাশিয়ার আঘাতে রাতারাতি মৃত্যুপুরীর রুপ নিয়েছে ইউক্রেন। রাশিয়ার হামলায় এক রাতেই গৃহহীন হয়েছেন কয়েক লক্ষ মানুষ। একদিকে প্রচণ্ড ঠাণ্ডা, অন্যদিকে দেশজুড়ে মুড়ি মুড়কির পড়ছে বোমা, মিশাইল।  এর মাঝেই খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। রাস্তায় বইছে রক্তবন্যা, তার মধ্যেই আকাশ বাতাস কাঁপিয়ে ইউক্রেনের একের পর এক রাস্তা কার্যত দুরমুশ করে বীর বিক্রমে এগিয়ে চলছে উন্মত্ত রুশ সেনার ট্যাংকার। ইউক্রেনের এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রতি মুহূর্তের ছবি সামনে আসছে যতবার, ততবারই সেখানের ভয়াবহতা দেখে আঁতকে উঠছেন বিশ্ববাসী। অবিলম্বে শান্তি ফিরুক সেই দেশে এই কামনা করে যখন প্রার্থনা করছে গোটা বিশ্ব, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ইউক্রেনের দুটি মর্মস্পর্শী ভিডিও।

বৃহস্পতিবার সকালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শানানোর পরেই প্রাণ বাঁচাতে ইতিউতি ছোটাছুটি শুরু করেছেন দেশের সাধারণ নাগরিক। রাশিয়ার বোমার হাত থেকে প্রাণ বাঁচাতে বৃহস্পতিবারই হাজার হাজার মানুষ প্রাথমিকভাবে আশ্রয় নেন সাবওয়ে, মেট্রো ষ্টেশন কিংবা গাড়ির পার্কিং লটে। এরপর সরকারি পদক্ষেপে একে একে দেশের মহিলা নাগরিক এবং শিশুদের শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। কিন্তু মহিলা এবং শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হলেও পুরুষরা কিন্তু রয়ে যাচ্ছেন জুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া ইউক্রেনের শহরেই। ফলে প্রতিদিনই হাজার হাজার মানুষ তাঁদের পরিবারকে শেষ বিদায় জানাচ্ছেন। বাবাকে শেষ দেখা দেখছেন হাজার হাজার সন্তান, স্ত্রী সন্তানকে জড়িয়ে ধরে শেষবারের মতো একসঙ্গে চোখের জল ফেলছেন হাজার হাজার পুরুষ। এমনই একটি শেষ বিদায়ের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে এক বাবা তাঁর প্রাণাধিক প্রিয় মেয়েকে শেষ বিদায় জানাচ্ছেন। কারণ তাঁর স্ত্রী এবং সন্তান চলে যাচ্ছেন শেল্টার হোমে। কিন্তু মৃত্যুপুরী কিয়েভেই রয়েছেন সেই ব্যক্তি। ‘আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো’ মান্না দের কণ্ঠে বাংলার একটি জনপ্রিয় গান। ইউক্রেনের এই বাবা মেয়ের বিদায় যেন সেই গানেরই বাস্তব রুপ।

অন্য একটি ভিডিও হল ইউক্রেনের এক সেনা আধিকারিক এবং তাঁর পরিবারের। ভিডিওটি তোলা হয়েছে ইউক্রেন সেনাবাহিনীর মার্চ পাস্ট করে যুদ্ধক্ষেত্রে যাওয়ার ঠিক আগেই। সারিবদ্ধভাবে দাঁড়ানো সেনাবাহিনীর মধ্যে দেখা যাচ্ছে একজন সেনার জামা খামচে ধরে আছে কয়েক মাসের একরত্তি একটি শিশু। মাত্র কয়েক মাস যার বয়স ওই শিশুও যেন বুঝতে পারছে যে তার বাবা যা করতে যাচ্ছে সেটা আত্মহত্যার সমান। আর তাই বাবাকে কাছে ধরে রাখার একটি ব্যর্থ প্রচেষ্টা। একরত্তির ওই আকুতির কাছে শেষে নিজেকেও আর সামলে রাখতে পারলেন না সেই সেনা আধিকারিক বাবা। যুদ্ধে যাওয়ার আগে শেষবারের মতো স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কেঁদে নিলেন তিনিও। হৃদয় বিদারক এই ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না নেটিজনেরাও। সেই সঙ্গে একটাই আকুতি তাঁদের, দয়া করে বন্ধ হোক এই ধ্বংসলীলা।  

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ