এক অটোতেই সওয়ার ১৬ জন, পুলিশের হাতে পাকড়াও হতেই কী করল জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘যদি হয় সুজন, তেঁতুলপাতায় ন’জন’। অর্থা‍ৎ সম্পর্ক ভাল হলে ঠাসাঠাসি, গাদাগাদি করেও বাস করা যায়। কিন্তু তাই বলে এক অটো রিকশায় সওয়ার ১৬ যাত্রী! না চমকে উঠবেন না, এমনই পিলে চমকানো ঘটনা ঘটেছে যোগী আদিত্যনাথের রাজত্বে। ট্র্যাফিক ইন্সপেক্টরের হাতে পাকড়াও হতেই জরিমানার হাত থেকে রেহাই পেতে ওই অটোর সওয়ারিরা যে কাণ্ড ঘটালেন, তা শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে খুলেই বলা যাক ঘটনাটি। কনৌজের জাতীয় সড়কে টহলদারি চালাচ্ছিলেন ট্র্যাফিক ইন্সপেক্টর আফাক খান। ওই টহলদারির সময়েই একটি অটো রিকশাকে থামান তিনি। আর ভিতরে উঁকি মারতেই চমকে ওঠেন। মাথা গুনতে গিয়ে তিনি দেখেন, ৫ কিংবা ৬ জন নয়। অটোর ভিতরে ১৫ যাত্রী বসে। চালককে ধরলে ১৬ জন। সঙ্গে সঙ্গেই ওই চালককে অটো থেকে নিচে নামার নির্দেশ দেন তিনি। আর চালক নিচে নামতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় আফাক খানের। দেখেন খোদ চালকই শারীরিক প্রতিবন্ধী।

খানিকটা রাগাম্বিত স্বরেই আফাক খান জানতে চান, যেখানে চার থেকে ৫ জন যাত্রী নিয়ে চলার কথা, সেখানে এক সঙ্গে ১৫ জন যাত্রী কেন নিয়েছেন চালক। কাঁচুমাচু মুখে চালক জবাব দেন, ‘হুজুর, আমি গরিব মানুষ। দুটো বাড়তি পয়সার জন্য লোভে পড়েই এমন কাজ করেছি।’ ওই কথায় প্রথমে নরম হননি আফাক খান। নিয়ম ভাঙার জন্য সবাইকে জরিমানা করা হবে বলে জানান। আর তখনই জরিমানার হাত থেকে রেহাই পেতে ট্র্যাফিক ইন্সপেক্টেরের হাতে পায়ে ধরতে থাকেন সওয়ারিরা। বার বার অনুনয়-বিনয়েও নরম হননি কড়া ধাতের ট্র্যাফিক আধিকারিক হিসাবে পরিচিত আফাক খান। নিয়ম ভাঙার জন্য অটো চালককে ৬,৫০০ টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করে ছেড়ে দেন। ইতিমধ্যেই পুরো ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়